Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সিডনির বন্ডি বিচে ভয়াবহ গুলিচালনার পর এক ব্যক্তির অসীম সাহস বিশ্বজুড়ে প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেই মানুষটি হলেন আহমেদ আল আহমেদ। একজন সাধারণ পথচারী, যিনি জীবন বাজি রেখে এক বন্দুকধারীকে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র করেছিলেন। কিন্তু সেই বীরত্বের মূল্য দিতে গিয়ে এখন তিনি নিজের হাত হারানোর আশঙ্কার মুখে (Bondi Beach)।
আহমেদের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক (Bondi Beach)
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আহমেদ বর্তমানে সিডনির সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর প্রথম অস্ত্রোপচার ইতিমধ্যেই হয়েছে, তবে অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাঁর আইনজীবী স্যাম ইসা। চিকিৎসকদের আশঙ্কা, একাধিক গুলি লেগে বাঁ হাতের আঘাত এতটাই গুরুতর যে শেষ পর্যন্ত তাঁর হাত কেটে ফেলতে হতে পারে। গুলির আঘাতে প্রচুর রক্তক্ষরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই আহমেদের (Bondi Beach)
তবুও শারীরিক অবস্থার এই সংকটেও আহমেদের মনোবল অটুট। ভয়াল সেই মুহূর্তে নিজের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। আইনজীবীর ভাষায়, আহমেদ স্পষ্ট করে বলেছেন, “আমি যা করেছি, তার জন্য অনুতপ্ত নই। দরকার হলে আবারও একই কাজ করব।”
বহু মানুষের প্রাণ বাঁচান আহমেদ (Bondi Beach)
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায়, ফল ও সবজির দোকানের মালিক আহমেদ গুলির শব্দ শুনেই ভিড়ের উল্টো দিকে দৌড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার রাইফেল কেড়ে নেন এবং তাকে কাবু করেন। তাঁর এই সাহসিকতায় বহু নিরীহ মানুষের প্রাণ বেঁচে গেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Sydney: বন্ডি হামলায় ভারত যোগ!: ১ অভিযুক্ত হায়দরাবাদবাসী ছিলেন, জানাল তেলেঙ্গানা পুলিশ
আহমেদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী (Bondi Beach)
ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিজে হাসপাতালে গিয়ে আহমেদের সঙ্গে দেখা করেন এবং তাঁর সাহসকে “মানবতার শ্রেষ্ঠ উদাহরণ” বলে আখ্যা দেন। একই সঙ্গে আহমেদের নামে খোলা তহবিলে বিশ্বের নানা প্রান্ত থেকে সহায়তা আসতে শুরু করেছে, যা প্রমাণ করে—এই বীরত্ব শুধু অস্ট্রেলিয়াতেই নয়, গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।



