Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন হেড কোচ কার্লো আন্সেলোত্তি (Brazil)।
২০২৬ বিশ্বকাপে দেখা যাবে নেইমারকে? (Brazil)
ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে পারদ চড়ছে। বিশ্বকাপ যত সামনে আসছে ততই সেটা নিয়ে চর্চা বাড়ছে। মেসির খেলা নিয়েও জল্পনা তৈরি হয়েছে তাঁরই দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করলে এবার জল্পনা বাড়ল নেইমারকে নিয়ে। ৫ ডিসেম্বর ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়ে গিয়েছে। অনেকের মতেই আর্জেন্টিনা, পর্তুগাল তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও ব্রাজিল কিছুটা চাপে। গ্রুপ C-তে রয়েছে ব্রাজিল। নক আউটে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট লড়াই করতে হবে ব্রাজিলকে। আর ব্রাজিলের কথা উঠতে নেইমার প্রসঙ্গ স্বাভাবিক ভাবেই উঠে আসে। জাতীয় দলে ফেরার জন্য মরিয়া চেষ্টা করছেন এই তারকা প্লেয়ার। চোট নিয়েও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তবে বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া অনিশ্চিত, এমনটাই ইঙ্গিত দিলেন হেড কোচ কার্লো আন্সেলোত্তি (Brazil)।

শুক্রবার আন্সেলোত্তি উপস্থিত ছিলেন বিশ্বকাপ ফাইনালের ড্রয়ের ইভেন্টে। সেখানে তাঁকে নেইমারের দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিঁনি। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দলে জায়গা পেতে হলে নেইমারকে সম্পূর্ণ ফিট হতে হবে এবং বাকিদের সঙ্গে সমান লড়াই করতে হবে এই তারকা ফুটবলারকে (Brazil)।
আরও পড়ুন: Sonali Bibi: ‘ফিরে এলাম… মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, বাংলাদেশ থেকে দেশে ফিরেই বললেন সোনালি বিবি
আন্সেলোত্তি বলেন, ‘যদি নেইমার স্কোয়াডে জায়গা পাওয়ায় যোগ্য দাবিদার হয়, তা হলে নিশ্চয় রাখা হবে ওঁকে। বাকি ফুটবলারদের থেকে ভালো খেলে নিজের জায়গা অর্জন করতে হবে। আমার তো কারও কাছে ঋণ শোধ করার নেই…।’ তাঁর এই মন্তব্যকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন ফুটবল সমর্থকরা।
তিনি আরও বলেন, ‘নেইমার বা নির্দিষ্ট কোনও একজন ফুটবলারের কথা ভাবলে হবে না। ব্রাজিলের সাফল্য পাওয়ার জন্য যা প্রয়োজন, সেটাই করতে হবে। মার্চ মাসে প্রস্তুতি ম্যাচগুলির পরে চূড়ান্ত স্কোয়াড বেছে নেব।’ এখন সময় বলবে দলে পাওয়ার জন্য নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন নেইমার (Brazil)।


