Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুই অভিজ্ঞ ব্যাটারের পারফর্ম দেখে অনেকটা বাধ্য হয়েই বিরাট-রোহিতের প্রসংশা করলেন গম্ভীর। এমনটাই মনে করছেন অনেকে (Gautam Gambhir)।
ঢোক গিলতে বাধ্য হলেন তবে? (Gautam Gambhir)
ভারতের তারকা জুটি বিরাট-রোহিতকে নিয়ে বিগত বেশ কয়েকমাস ধরে তৈরি হয়েছে নানা জল্পনা। সেই জল্পনা আরও উস্কে দিয়েছে নির্বাচক ও কোচের নানা বক্তব্য। কিন্তু এসবের জবাব দিয়েছে এই তারকা জুটি। সিডনিতে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা ও বিরাট কোহলির অপরাজিত ১৬৮ রানের জুটির জন্য টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর মাত্র একটি শব্দেই প্রতিক্রিয়া দিয়েছেন। অজিদের বিরুদ্ধে ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত অপরাজিত থাকেন ১২১ রানে ও বিরাট খেলেন ৭৪ রানের অপরাজিত ইনিংস। ব্যাট ছাড়াও তারা ফিল্ডিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন (Gautam Gambhir)।
ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ও শুভমন জুটি শুরুতে করেন ৬৯ রান। তারপর আউট হয়ে যান দলের অধিনায়ক গিল। অন্যদিকে রোহিত শর্মাকে দেখা যায় একেবারে নিখুঁত ছন্দে। তিনি তার কেরিয়ারের ৩৩ তম সেঞ্চুরিও পূর্ণ করেন এই দিন। অন্যদিকে বিরাট কোহলিও ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলে জানিয়ে দেন নিজের প্রত্যাবর্তনের কথা। একটি ভিডিও-তে এরপর গম্ভীরকে বলতে শোনা গিয়েছে ‘ব্যাট হাতে শুভমন ও রোহিতের জুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ ভাবে ৬০ রান বিনা উইকেটে।’

এরপর অবশ্য তিনি যোগ করেন ‘রোহিত ও বিরাটের জুটি ছিল অসাধারণ, খুবই নিখুঁত। বিশেষ ভাবে রোহিতকে বলতে হয়, ও আরও একটি শতরান করেছে, দুর্দান্ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি ম্যাচটা শেষ করে এসেছো, বিরাটও। দলের দৃষ্টিকোণ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনের রান তাড়ায় কতটা নিখুঁত হতে পারি, সেটা দেখা গিয়েছে এবং আজ আমরা সত্যিই ভালো ছিলাম (Gautam Gambhir)।’

আরও পড়ুন: Fighter Jet Crash: ট্রাম্পের এশিয়া সফরের মাঝেই কেন ঘটল এই রহস্যজনক দুর্ঘটনা?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২১ রানের অনবদ্য ইনিংস খেলার পর রোহিত জানিয়েছেন যে তার লক্ষ্য ছিল যতটা সম্ভব ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং গভীরে ব্যাট করা। তিনি বলেন ‘সাধারণত আমি অস্ট্রেলিয়ায় খেলতে উপভোগ করি। আজ ছিল সেই পারফেক্ট দিন। বড় ইনিংস খেলে দলকে জেতানোর। সুযোগ ছিল আমাদের সামনে। আমাদের বোলাররা শুরুতে অসাধারণভাবে ওদের কম রানে আটকে দেয়। আমার মনে হয়েছিল এই মাঠে এই স্কোর একটু কম তাই বোলারদের কৃতিত্ব দিতেই হবে (Gautam Gambhir)।’


