Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হওয়ার আগেই ধাক্কা খেল ব্রাজিল। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন তারকা ফুটবলার (Brazil)।
চোটের কারণে কার্লো আনচেলোত্তি-র (Brazil)
ফুটবল বিশ্বকাপে এক সময় যে দল সবথেকে বেশি উজ্জ্বল ছিল আর সেই ব্রাজিলের উজ্জ্বলতা অনেকটাই কমেছে। তবে ভারতে এখনও ব্রাজিলের সমর্থকদের সংখ্যা কম না। বারবার বিশ্বকাপের প্রাক্কালে সেই দলকে নিয়ে যেমন উন্মাদনা বাড়ছে তেমন বাড়ছে চিন্তা (Brazil)।
এই মুহূর্তে বিশ্বকাপের মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে দলগুলি আর সেই ম্যাচেই বিপত্তি। বিশ্বকাপ শুরু আগেই ধাক্কা খেল ব্রাজিল দল। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন তারকা ফুটবলার। ব্রাজিলের প্রথম ম্যাচে তিনি অনিশ্চিত আর সেই কারণেই চিন্তা বাড়ল ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি-র।
শনিবার মিশরের বিরুদ্ধে ক্লিভল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলছিল ব্রাজিল। সেখানে ম্যাচ জিতলেও চিন্তা বাড়ছে ব্রাজিলের। তবে ম্যাচের ১৫ মিনিটের মাথায় ধাক্কা খায় সাম্বা ব্রিগেড। চোটের কবলে পড়েন রাইট-ব্যাক ওয়েসলি। ব্রাজিল দলের প্রথম পছন্দের রাইট ব্যাক তিনি। প্রথম একাদশে তাঁর থাকা নিশ্চিত কিন্তু সেই তিনি চোট পেয়ে মাঠ ছাড়লেন। তবে চোটের কারণ সম্পর্কে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি (Brazil)।

ওয়েলসি মাঠ ছাড়েন চোখের জলে। মাঠের ধারে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকেন কিছু ক্ষণ এই রাইট ব্যাক। ম্যাচের পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা গিয়েছে আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্রাজিল শিবিরের। ম্যাচের পর আনচেলোত্তি জানান, ওয়েসলির পেশিতে সমস্যা হয়েছে। তাঁর পরীক্ষা করা হবে।
আরও পড়ুন: Manav Suthar: অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুতার
আনচেলোত্তির বলেন, ‘ওর কয়েকটা পরীক্ষা হবে। পেশিতে সমস্যা রয়েছে। রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মনে হয় সুস্থ হয়ে ওঠার জন্য ওর হাতে সময় রয়েছে। বিশ্বকাপে আমাদের সঙ্গেই থাকবে। না হলে অন্য ফুটবলারকে বেছে নিতে হবে। সেই সময় রয়েছে। কিন্তু ওয়েসলির চোটে আমি চিন্তিত। ও গুরুত্বপূর্ণ ফুটবলার। আশা করি দ্রুত সুস্থ হবে।’ তবে সূত্রের খবর অনুযায়ী ব্রাজিলের প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে (Brazil)। নিশ্চিত না হলেও বিশ্বকাপে ওয়েসলির জায়গায় দানিলোকে খেলাতে পারেন ব্রাজিল কোচ আন্সেলোত্তি।


