Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রিটেনে বিরল রাজনৈতিক নজির ভারতের হরিয়ানার এক পরিবারের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মা ও ছেলে দু’জনই মেয়র নির্বাচিত হয়েছেন(Britain Haryana)।
মায়ে-পোয়ে মেয়র! (Britain Haryana)
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী তুষার কুমার ব্রিটেনের সবচেয়ে কমবয়সি ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন। তিনি এলস্ট্রি ও বোরহ্যামউড টাউন কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর কয়েক দিনের মধ্যেই তাঁর মা পারভিন রানি হার্টসমিয়ার বরো কাউন্সিলের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হন।
আদি বাড়ি হরিয়ানার সোনিপতে
তুষারের বাবা সুনীল দাহিয়া জানান, ১৩ মে তুষার মেয়র নির্বাচিত হন এবং ২০ মে পারভিন রানি দায়িত্ব নেন। পরিবারটির আদি বাড়ি হরিয়ানার সোনিপত জেলার রোহনা গ্রামে। পরে তারা রোহতকে বসবাস করতেন। ২০১৩ সালে পরিবারটি যুক্তরাজ্যে পাড়ি জমায়।
গর্বিত পরিবার
সুনীল দাহিয়া বলেন, “আমরা কোনও বিশেষ পরিকল্পনা নিয়ে ব্রিটেনে যাইনি। তখন তুষারের বয়স ছিল মাত্র ১০ বছর।” মা ও ছেলে একই সময়ে মেয়রের দায়িত্ব পালন করায় পরিবারটি গর্বিত বলেও জানান তিনি।
কলেজ থেকেই রাজনীতিতে আগ্রহ (Britain Haryana)
ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজে আগ্রহী ছিলেন তুষার। লন্ডনে পড়াশোনার সময় থেকেই তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। কিংস কলেজ লন্ডনে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াকালীন ২০ বছর বয়সে কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৩ সালে এলস্ট্রি ও বোরহ্যামউড টাউন কাউন্সিলে যোগ দেন এবং পরে ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেন।
আরও পড়ুন: China Pak Meet: হরমুজে উত্তেজনা: বেইজিংয়ে শি–শাহবাজ বৈঠকে আলোচনা গভীর
এখনও হরিয়ানার শিকড় গভীর (Britain Haryana)
পরিবারটি জানিয়েছে, তারা এখনও হরিয়ানার শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতিবছরই নিজ গ্রামে যান তারা। তুষারের মতে, জনসেবায় যুক্ত হতে বয়স কোনও বাধা নয়। তরুণদের ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তুষার ও পারভিন দু’জনই ব্রিটেনে বেড়ে ওঠা শিশুদের বিনামূল্যে হিন্দি শেখানোর কাজের সঙ্গেও যুক্ত।



