Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে ছিটকে গেল হায়দরাবাদের বিদেশি পেসার (Brydon Carse)।
হায়দরাবাদ শিবিরে বড় ধাক্কা (Brydon Carse)
এই বছর আইপিএল-এ সব দলের অন্দরেই থাবা বসিয়েছে চোট। চোট জনিত সমস্যায় জর্জরিত সব ফ্রাঞ্চাইজিগুলি। বৃহস্পতিবার ইডেনে কলকাতার বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা অভিষেক শর্মাদের দলে। কেকেআর-এর দ্বিতীয় ম্যাচ রয়েছে হায়দরাবাদের বিরুদ্ধে আর তার আগে নাইট শিবির কিছুটা বাড়তি সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে। কারণ চোটের কারণে হায়দরাবাদের বিদেশী বোলার খেলতে পারবেন না। এর মধ্যে চর্চায় রয়েছে ইডেনের পিচ (Brydon Carse)।
নাইট বাহিনীর বিরুদ্ধে নামার আগে অনুশীলনে চোট পান হায়দরাবাদের দলে থাকা ইংরেজ পেসার ব্রাইডন কার্স। জানা যাচ্ছে বৃহস্পতিবার খেলতে পারবেন না তিনি। সানরাইজার্স হায়দরাবাদের কোচ ভেট্টোরি বলেছেন, ‘বৃহস্পতিবার কার্সের খেলার সম্ভাবনা নেই। হাতের চোট এখনও সারেনি ওর। তবে শেষ মিনিট পর্যন্ত পরিস্থিতি দেখে তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

যদিও একই সমস্যা বিদ্যমান কলকাতার। তাঁদের কাছেও নেই একাধিক পেসার। প্রথম ম্যাচে কিছু না করতে পারলেও বরুণ-নারিন জুটির উপর ভরসা রাখছেন কলকাতার কোচ। অপর দিকে হায়দরাবাদের কোচও দুই বোলারের দক্ষতা নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘কেকেআর-এর স্পিনারদের সমীহ করি আমি। ওরা দু’জন দল এবং দেশের হয়ে যা খেলেছে তাতে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। নিজেদের খারাপ দিনেও ওরা ম্যাচ শেষ করে দিতে পারে।’
আরও পড়ুন: Pak Rajnath: পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের, কী বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী?
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়েছিল ক্রিকেটের নন্দন-কাননে। যা নাইট রাইডার্সের ঘরের মাঠ। আর এই মাঠেই আজ ঘুরে দাঁড়ানোর লড়াই নাইট বাহিনীর। তবে কলকাতায় ম্যাচ আর পিচ নিয়ে চর্চা হবে না সেটা তো হতে পারে না। বিশ্বকাপের সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কলকাতার দলে থাকা নিউ জিল্যান্ড তারকা ফিন অ্যালেন। পিচ থেকে কলকাতার স্পিনাররা সাহায্য পাবে কিনা সেটাই প্রশ্ন। অবশ্য ভেট্টোরি বলেন, ‘পিচে অনেক ঘাস রয়েছে। যা ভেবেছিলাম তার চেয়েও বেশি। গত কয়েক বছরি ইডেনের পিচে প্রচুর রান উঠছে। মনে হয় কালকের ম্যাচেও প্রচুর রান হবে (Brydon Carse)।’


