Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ODI ম্যাচে দুরন্ত শতরান করল বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
বৈভবের দাপুটে শতরান (Vaibhav Sooryavanshi)
টুর্নামেন্ট যেটাই হোক ব্যাট হাতে সমর্থকদের কখনও হতাশ করেননি বৈভব সূর্যবংশী। গত ম্যাচে ভেঙেছিলেন ঋষভ পন্থের রেকর্ড। ইউথ ODI-তে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি করে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছিলেন বৈভব। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও তিনি খেলেছিলেন অধিনায়কের মতো। সেই ম্যাচেও দাপট দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। সেই ফর্ম বজায় থাকল তৃতীয় ম্যাচেও। ৬৩ বলে সেঞ্চুরি করে তিনি প্রমাণ দিলেন তাঁর ব্যাটিং প্রতিভার। সেলিব্রেশন করলেন ‘পুষ্পা’-র স্টাইলে (Vaibhav Sooryavanshi)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ভারত। সিরিজের শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের দাপুটে শুরু স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যায় ঝড়ের গতিতে। নেপথ্যে বৈভবের ইনিংস। তাকে যোগ্য সঙ্গত দেন অ্যারন জর্জ। শুরু থেকেই নিজের চেনা ভঙ্গিতে আক্রমণাত্মক খেলতে থাকেন বৈভব। ছয় মেরে ভারতের ১০০ রানের গন্ডি পার করায় তিনি।

আরও পড়ুন: Ananya Guha: বিয়ের দু’মাস আগেই গায়ে হলুদের সাজে অনন্যা
গত ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও এই ম্যাচে কোনও ভুল করেননি বৈভব। ২৩ তম ওভারে জ্যাসন রাওলেসের প্রথম বলেই সিঙ্গেলস নিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। তারপর রানের গতি আরও বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত ৭৩ বলে ১২৭ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার ও ১০টি ছয়। ওপেনে এই জুটি তোলেন ২২৭ রান। অন্যদিকে অ্যারন জর্জও সেঞ্চুরি করেন। তিনি ১০৬ বলে ১১৮ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার। ভারতীয়দের মধ্যে ইউথ ODI-তে ওপেনিং জুটিতে এটাই সবচেয়ে বেশি রান (Vaibhav Sooryavanshi)।


