Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রিটিশ রাজপরিবারে ফের উত্তেজনা বাড়ছে। সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রিন্স উইলিয়াম তাঁর ভাই প্রিন্স হ্যারি এবং স্ত্রী মেগান মার্কেলের আচরণে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছেন(Buckingham)। রাজপরিবার ত্যাগ করার পর থেকে সাক্ষাৎকার, আত্মজীবনী ও বিভিন্ন পডকাস্টে একের পর এক বিতর্কিত মন্তব্যে রাজপরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন অনেকেই।
কী করবেন উইলিয়াম? চিন্তিত হ্যারি (Buckingham)
International The News-এ প্রকাশিত প্রতিবেদনে রয়্যাল বিশেষজ্ঞ টম বাওয়ার জানান, প্রিন্স হ্যারি আশঙ্কায় রয়েছেন যে ভবিষ্যতে তার রাজপদবি পুরোপুরি কেড়ে নেওয়া হতে পারে। বাওয়ার দাবি, “হ্যারি সত্যিই চিন্তিত যে তার বাবা—রাজা চার্লস মারা গেলে প্রিন্স উইলিয়াম তাঁকে ব্রিটেন থেকে দূরে সরিয়ে দেবেন এবং তার আর কোনও রাজকীয় মর্যাদা থাকবে না।”
নিশানায় হ্যারি-মেগান? (Buckingham)
এই রিপোর্টে আরও বলা হয়েছে, উইলিয়াম ভবিষ্যতে রাজা হলে অকার্যকর বা বিতর্কে জড়ানো রাজপরিবারের সদস্যদের থেকে HRH (His/Her Royal Highness) উপাধি তুলে নেওয়ার পরিকল্পনা করতে পারেন। এমন পরিস্থিতিতে হ্যারি ও মেগান নাকি তাঁর প্রথম লক্ষ্য হতে পারেন।
রাজাকে রাজপদবি প্রত্যাহারের ক্ষমতা! (Buckingham)
ইতিমধ্যেই প্রিন্স অ্যান্ড্রুর বিতর্কের পর তাঁর পদবি ও সামরিক সম্মান সরিয়ে নিয়েছেন রাজা চার্লস। এই ঘটনার পর ব্রিটেনের সংসদে “Removal of Titles Bill” পাস করার দাবি জোরালো হয়েছে, যা রাজাকে আইনগতভাবে যেকোনও রাজপদবি প্রত্যাহারের ক্ষমতা দেবে।
মেগান মার্কেলের ভবিষ্যৎ কী? (Buckingham)
‘সুটস’ খ্যাত অভিনেত্রী মেগান ২০১৮ সালে হ্যারিকে বিয়ে করার পর ডাচেস অব সাসেক্স উপাধি পান। কিন্তু বিতর্ক চলতে থাকলে এই উপাধিও হারাতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।



