Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর বাড়িতে ১৫ অগাস্ট চুরির ঘটনা ঘটে। চুরি যায় তার সমস্ত পদক। তবে ৬ দিনের মধ্যেই উদ্ধার করা হলো তার পদ্মশ্রী ব্যাজ (Bula Choudhury)।
উদ্ধার চুরি যাওয়া পদক (Bula Choudhury)
সাঁতার তাকে এনে দিয়েছে সাফল্য। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি অর্জন করেছেন| পদ্মশ্রী ও অর্জুন পুরষ্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী দেশের হয়ে জিতেছেন আরও অনেক পুরস্কার। ১৫ অগস্ট সেই বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়ি থেকে চুরি হয় একাধিক পদক, স্মারক ও পদ্মশ্রীর ব্যাজ। তার বাড়ির পিছনের দরজা ভাঙা রয়েছে। তারপরই জানাজানি হয় চুরির ঘটনা (Bula Choudhury)।
সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫ টি পদকই আগে উদ্ধার করেছিল পুলিশ। যার মধ্যে রয়েছে ১ টি সোনার মেডেলও। এবার মাত্র ৬ দিনের মধ্যে বুলা চৌধুরীর হারিয়ে যাওয়া পদ্মশ্রী ব্যাজ উদ্ধার করল পুলিশ। আজ অর্থাৎ, ২১ তারিখ বাকি পদকগুলো উদ্ধার করল। ঘটনায় আগেই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এ বার আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা তিন।
উত্তরপাড়ায় তার ‘সুন্দর বাড়ি’, সেখানেই রাখা থাকে সমস্ত পদক। এই পদক দেখতে দেশ বিদেশ থেকে বহু ক্রীড়াপ্রেমী, সাংবাদিকরা আসেন। চুরি যাওয়ার ফলে ভেঙে পড়েছিলেন প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী। তার সারা জীবনের অর্জন কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাওয়ার পর ভেঙে পড়েছিলেন বুলা চৌধুরী। এই ঘটনার পরই সাথে সাথে তদন্তে নামে পুলিশ (Bula Choudhury)।
তদন্তে নেমে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে কৃষ্ণা চৌধুরীকে। এর পর শেখ সামিম, মহম্মদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। প্রথম দিনে ২৯৫টা পদক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত শেখ সামিম, তার কাছ থেকে ১৩টি পদক উদ্ধার করেছে পুলিশ। চুরির সামগ্রী মহম্মদ চাঁদের কাছে ছিল বলে পুলিশ জানিয়েছে। সব মিলিয়ে মোট ৩০৮টি পদক উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত (Bula Choudhury)।

পদক ফিরে পেয়ে বুলা চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন পুলিশের তৎপরতায় তিনি খুশি। তিনি বলেছেন পদক চুরি যাওয়ার ঘটনায় যেমন তিনি ভেঙে পড়েছিলেন তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করেছেন তাই ‘পুলিশকে পদক দেয়া উচিত’। তিনি আরও যোগ করেন ‘একটা পদক জিততে যে পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি (Bula Choudhury)। তবে এই পদক আমি নিজের জন্য জিতিনি, জিতেছি দেশের জন্য।’


