Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করার জন্য রিচার হাতে ৩৪ লক্ষ টাকার চেক সিএবি-এর পক্ষ থেকে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Richa Ghosh)।
রিচাকে সম্মান সিএবি-র (Richa Ghosh)
ভারতের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও তাঁর ঝুলিতে। প্রথমবার বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য তথা উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষকে আজ তথা শনিবার এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে রাজকীয় সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি (Richa Ghosh)।
ইডেন গার্ডেন্সে রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি, রিচা ঘোষ ও তাঁর বাবা মানবেন্দ্রনাথ ঘোষ এবং মা। অভিনেত্রী মিমি চক্রবর্তী। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু শুরু হয় এ দিনের অনুষ্ঠান। রিচার হাতে পুষ্পস্তবক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রিচার হাতে পুষ্পস্তবক তুলে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রিচার বাবা ও মা-কে সিএবি-এর পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যের পক্ষ থেকে রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে দেন সোনার চেন। রিচার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেন ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র। রিচা ঘোষের হাতে সোনার ব্যাট ও বলের স্মারক। চমকপ্রদভাবে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। রিচার হাতে সম্মাননা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান স্বাভাবিক খেলা খেলুক রিচা। তাছাড়াও বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করার জন্য রিচার হাতে ৩৪ লক্ষ টাকার চেক সিএবি-এর পক্ষ থেকে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় মহিলা দলের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন ‘২০১৩ সালে ট্যালেন্ট হান্ট করতে গিয়ে শিলিগুড়িতে প্রথম দেখি রিচাকে। প্রচুর প্রতিভা। আমার দেখা এই মুহূর্তে বাংলার সেরা খেলোয়াড় রিচা। কারণ, ঘরোয়া ও আন্তর্জাতিক সমস্ত ট্রফি জিতেছে। ডব্লিউপিএল-এ প্রায় একা হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করেছে। আমরা বাংলার প্রাক্তন খেলোয়াড়রা যে স্বপ্ন দেখেছিলাম রিচারা তা পূর্ণ করেছে। এরজন্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি-এর সমস্ত কর্তাদের ধন্যবাদ, এভাবে পাশে থাকার জন্য। সেইসঙ্গে, রিচার বাবা ও মা-কেও অসংখ্য ধন্যবাদ, রিচাকে এই সমর্থন দেওয়ার জন্য (Richa Ghosh)।’

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন ‘আগেও যাঁরা খেলেছেন, তাঁরা মহিলা ক্রিকেটকে এই জায়গায় পৌঁছে দিয়েছিল। তাই রিচা, হরমনপ্রীত, জেমিমারা আজ ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। ওরা চ্যাম্পিয়ন হয়ে ঝুলন, মিতালিদেয় সম্মান জানানোয় আমরা অভিভূত। রিচা অসাধারণ ব্যাটার। ৬ নম্বরে নেমে রিচা যে স্ট্রাইক রেটের যে ইনিংসগুলো খেলে তা খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ। আমরা ভবিষ্যতে রিচাকে ভারতের অধিনায়ক দেখতে চাই। সময় আছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ডুমুরজোলায় জমি দেওয়ার জন্য। সেখানে আমরা বিশ্বমানের একাডেমি তৈরি করছি। রিচা, মনোজ তিওয়ারি, অশোক দিন্দা, মহম্মদ সামির মতো খেলোয়াড় যাতে ভবিষ্যতে উঠে আসে।’
আরও পড়ুন: Ind vs Aus: বৃষ্টিতে ম্যাচ বাতিল, টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
আসন্ন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ‘ফ্রিডম ট্রফি’ এর রেপ্লিকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন সৌরভ। এবং ১৪ তারিখ ইডেনে টেস্ট সিরিজ দেখতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর।
এই সম্মানের পর রিচা জানান ‘এই সম্মান পেয়ে আপ্লুত। স্বপ্ন মনে হচ্ছে। নেটে টার্গেট সেট করে ব্যাটিং অনুশীলন করি। তাই ভালো খেলতে পারি। আমি সৌরভের ছক্কা মারা দেখি। দলের সকলে আমাকে বড় শট খেলতে অনুপ্রাণিত করেছে (Richa Ghosh)।’


