Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে বড়সড় (Calcutta High Court) প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। পাঁচ বিচারপতির বেঞ্চ থেকে কি করে এই মামলা ডিভিশন বেঞ্চে এল- বিস্ময়প্রকাশ করে প্রশ্ন তুললেন খোদ প্রধান বিচারপতি।
নির্বাচন পরবর্তী হিংসা (Calcutta High Court)
২০২১ বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল একাধিক মামলা। তার মধ্যে ছিল হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনের মামলাও। শুক্রবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত ১৪ টি মামলার শুনানির জন্য আবেদন করা হলে চরম বিরক্তি এবং বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এই মামলাগুলি নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি।
বৃহত্তর ও বিশেষ বেঞ্চে এই মামলাগুলোর শুনানি (Calcutta High Court)
আদালতের নির্দেশে পাঁচ বিচারপতি দ্বারা গঠিত বৃহত্তর ও বিশেষ বেঞ্চে (Calcutta High Court) এই মামলাগুলোর শুনানি চললেও সেগুলি কি করে আবার ডিভিশন বেঞ্চে চলে গেল?- শুক্রবার সেই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি সুজয় পাল। অন্যতম মামলাকারী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মামলাগুলির শুনানির জন্য আবেদন করলে রীতিমতো বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, ‘ যে মামলাগুলি পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি চলছে, তার মধ্যে অনেক গুলোতে রায় হয়েছে, তা সত্ত্বেও সেই মামলাগুলি কি করে ডিভিশন বেঞ্চে ফিরে গেল?’ তার কোনও সদুত্তর দিতে পারেনি আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তারপরই প্রধান বিচারপতি এই ব্যাপারে রেজিস্ট্রারকে আগামী দিনে দিশা দেখানোর বা পরামর্শ দেওয়ার জন্য আহ্বান করেন। সেই সঙ্গে এই সমস্ত মামলায় এতদিনে আদালতের দেওয়া আগের সমস্ত রায় ভালো করে খতিয়ে দেখে সব পক্ষের আইনজীবীদের আদালতকে পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।
গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসার অভিযোগ
উল্লেখ্য ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসার অভিযোগ ওঠে। বাড়ি-ঘর ভাঙচুর, খুন, ধর্ষণ, লুঠ, ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার মতো অভিযোগ শাসক দলের বিরুদ্ধে করে বিরোধী দলগুলি। বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ করা হয় শাসক দলের বিরুদ্ধে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়।
নিরপেক্ষ তদন্তের কথা
ভোট পরবর্তী হিংসার মামলাগুলির শুনানির জন্য তৎকালীন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেন। অভিযোগগুলি নিরপেক্ষ তদন্তের কথা বলে আদালত। অনেকগুলি মামলায়, বিশেষ করে খুন-ধর্ষণের মতো মামলাগুলোতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। আবার কিছু মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় আদালত। এমনকি মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু ২০২৩ সালে কিন্তু ২০২৩ সালে হঠাৎ করেই এই এই মামলাগুলো চলে আসে তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। তারপর দীর্ঘদিন সেই বেঞ্চেই এই মামলাগুলোর শুনানি চলে।
আরও পড়ুন: Kolkata Book Fair 2026: বিদ্রোহ আর ভালোবাসার মাঝামাঝি দাঁড়িয়ে ‘শিরোনামহীন’
২০২১ সালে এই মামলাগুলোর শুনানির জন্য তৎকালীন প্রধান বিচারপতি ৫ বিচারপতির যে বৃহত্তর বেঞ্চ গঠন করেছিলেন, সেই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার। বর্তমানে কলকাতা হাইকোর্টে এই পাঁচ বিচারপতির কেউই নেই। তাই এখন দেখার বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই মামলাগুলোর শুনানির ক্ষেত্রে কী নির্দেশ দেন।


