Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : এক দশক পর পার্ক সার্কাস ময়দানে সার্কাস ফিরতে চলেছে। তার আগেই দূষণের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। হলফনামা তলব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। মামলাকারীর কী দাবি, তা আগামী বুধবার আদালতে জানাতে নির্দেশ।
সার্কাস আয়োজনের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের (Calcutta High Court)
এক দশক পর পার্ক সার্কাস ময়দানে ফিরতে চলেছে সার্কাস। তার আগেই মামলা গড়াল হাইকোর্টে। ২০১৪ সালের ডিসেম্বরে শেষবার পার্ক সার্কাস ময়দানে সার্কাস হয়েছিল। তারপর তারপর মা উড়ালপুল এবং এজেসি বোস উড়ালপুলের সংযোগের কাজে জেরে অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। সম্প্রতি পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা (Calcutta High Court)। কিন্তু দূষণের কারণ দেখিয়ে সার্কাস আয়োজনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
আরও পড়ুন :
মামলাকারীর আইনজীবীর দাবি (Calcutta High Court)
শুক্রবার সেই মামলার শুনানি হয় হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। শুনানিতে মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে দাবি করেন, দূষণের কারণে ময়দান থেকে বইমেলা সরিয়ে পার্ক সার্কাস ময়দানে করার ভাবনা-চিন্তা হয়েছিল। তখনও দূষণের কারণে সেখানে বইমেলার বিরোধিতা করে হাইকোর্টে মামলা হয়েছিল। ২০০৮ সালে সেই মামলায় দূষণের কারণে বইমেলা পার্ক সার্কাস ময়দানে করার অনুমতি না দেওয়ায় তা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, দূষণ পর্ষদের বিধি মানা হয়নি। তাহলে একই কারণে পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দেওয়া হল?
আরও পড়ুন :
হলফনামা জমা দেওয়ার নির্দেশ
এদিন শুনানিতে কলকাতা পুরসভার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে যে, পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি গত ১ ডিসেম্বর দেওয়া হয়েছে। তবে দূষণবিধির বিষয়ে আদালতে পুরসভা নির্দেশ করে কিছু জানতে পারেনি। এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীকে এই মরমে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী বুধবার, ১৭ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে এই হলফনামা জমা দিতে হবে আদালতে। মামলাকারী ঠিক কী চাইছেন, তাও জানাতে নির্দেশ দিয়েছে আদালত।


