Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবছর দুর্গা পুজোয় প্রত্যেক ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর এই অনুদানের বিরোধিতা করে আবারও কলকাতা হাইকোর্টে (Calcutta HC) দায়ের হল মামলা। দ্রুত শুনানির আবেদন করে সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী শামিম আহমেদ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে এই একই সাথে কলকাতা হাইকোর্টে (Calcutta HC) মামলা করেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। জনগণের টাকা কিভাবে সরকার ক্লাবগুলোকে পুজোর অনুদান হিসেবে দিতে পারে, সেই প্রশ্ন তোলেন তিনি। সেই মামলাতে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেও মামলা এখনো বিচারাধীন রয়েছে। একই বিষয়ে সোমবার দায়ের হওয়া নতুন এই মামলাটির শুনানি একসঙ্গে হতে পারে।
এবার ১ লক্ষ ১০ হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর (Calcutta HC)
এবার দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন তিনি।
শুধু আর্থিক অনুদান নয়, রাজ্য সরকার এবার বিদ্যুতের বিলে ৮০% ছাড়, ফায়ার লাইসেন্স-সহ বিভিন্ন সরকারি ফি মকুব এবং আগামী ৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভালের কথাও ঘোষণা করেছে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে। প্রথম বছরে সেই অনুদানের অঙ্ক ছিল ১০ হাজার টাকা। এরপর ২০১৯ সালে তা একধাক্কায় বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকায়। প্রতিবছরই এই অনুদানের অঙ্ক ধাপে ধাপে বাড়ানো হয়।
আরও পড়ুন: Partha Chatterjee: ইডির পর সিবিআই মামলাতেও জামিন পার্থর, জামিন পেলেও এখনই জেলমুক্তি নয়
গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। তখনই মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর থেকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু তার থেকেও বেশি, এবার ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান পেতে চলেছে পুজো কমিটিগুলি। এবার সেই অনুদানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে (Calcutta HC) নতুন মামলা।


