Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ছত্তীসগড়ের বিজাপুর জেলার বস্তারে ফের রক্তাক্ত হল মাওবাদী তৎপরতা। সোমবার সকালে মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরকে পা দিতেই মৃত্যু হল নিরাপত্তাবাহিনীর (INDIAN ARMY) এক জওয়ানের(IED Blast In Chhattisgarh)। আহত হয়েছেন আরও তিন জন। ঘটনাটি ঘটেছে ভোপালপট্টনমের কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের ঘন জঙ্গলে।
টহলদারি চলাকালীন বিস্ফোরণ (IED Blast In Chhattisgarh)
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নিরাপত্তাবাহিনীর একদল জওয়ান নিয়মিত টহলদারির দায়িত্বে ওই এলাকায় ছিলেন। তখনই মাটির নীচে পুঁতে রাখা একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর উপর অসাবধানতাবশত পা দেন তাঁরা। সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চার জওয়ান গুরুতর আহত হন।
শহিদ হলেন দীনেশ নাগ (IED Blast In Chhattisgarh)
আহতদের মধ্যে ছিলেন রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ান দীনেশ নাগ(IED Blast In Chhattisgarh)। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। বাকিদের উদ্ধার করে নিরাপদ স্থানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
মাওবাদী আতঙ্কে বস্তার (IED Blast In Chhattisgarh)
মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবে দীর্ঘদিন ধরেই কুখ্যাত বস্তার। প্রায়ই জঙ্গলে মাওবাদীদের পুঁতে রাখা মাইন ও আইইডি বিস্ফোরণে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনীর নিয়মিত টহলদারি ও অভিযানের মধ্যেও জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে বাহিনীকে টার্গেট করে আসছে।

আরও পড়ুন : Asim Munir : পাকিস্তানের বিরল খনিজ দিয়েই কমবে ঋণের বোঝা! ট্রাম্পের সঙ্গে আশাবাদী মুনির
পুলিশের আশ্বাস (IED Blast In Chhattisgarh)
ঘটনার পর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। বিস্ফোরকের উৎস এবং মাওবাদীদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে(IED Blast In Chhattisgarh)। পুলিশ জানিয়েছে, অভিযানের তীব্রতা আরও বাড়ানো হবে। শহিদ জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।বিজাপুরের এই বিস্ফোরণ আবারও স্পষ্ট করে দিল, ছত্তীসগড়ে মাওবাদী দমন অভিযান কতটা চ্যালেঞ্জিং। একদিকে সেনা ও পুলিশের সাহসিকতা, অন্যদিকে মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরক—এই সংঘাতের মাঝেই প্রাণ হারাতে হচ্ছে বহু জওয়ানকে।

মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবে দীর্ঘদিন ধরেই কুখ্যাত বস্তার। প্রায়ই জঙ্গলে মাওবাদীদের পুঁতে রাখা মাইন ও আইইডি বিস্ফোরণে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনীর নিয়মিত টহলদারি ও অভিযানের মধ্যেও জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা এই ধরনের বিস্ফোরণ ঘটিয়ে বাহিনীকে টার্গেট করে আসছে।


