Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: গত শনিবার যুবভারতীতে মেসি কনসার্টকে (Messi event) ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় এবার জোড়া মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। ঘটনায় দায়ের হল জনস্বার্থ মামলা। যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে আরও একটি মামলা। দু’টি মামলা দায়েরেরই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
যুবভারতীর বিশৃঙ্খলায় জনস্বার্থ মামলা (Messi event)
সল্টলেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার ১৩ ডিসেম্বর মেসি কনসার্টের (Lionel Messi event) ঘটনা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আইনজীবী বিল্লদল ভট্টাচাৰ্য্য মামলা দায়েরের আবেদন করেন। ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি সুজয় পাল মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
রাজ্যের সিট-কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা
সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার একটি সিট্ গঠন করেছে। সিটের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়কে। এছাড়াও কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী। সেই সিট্ গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েদের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
শনিবার মেসির অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন (Messi event) । হাজার হাজার টাকার টিকিট কেটে স্বপ্নের মানুষকে একঝলকও দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিল বিক্ষুব্ধ জনতা। দফায় দফায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। ক্ষুব্ধ জনতার দখলে চলে যায় যুবভারতী। মেসিকে ঘিরে থাকা মন্ত্রী-কর্তাদের বিরুদ্ধে ফুটবলপ্রেমীদের ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে যুবভারতী। কার্যত তছনছ হয়ে যায় মেসির কলকাতার ইভেন্ট। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এই দলে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ক্রীড়া সচিব রাজেশ সিনহা প্রমুখ। এছাড়া ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ ও ডেপুটি পুলিশ কমিশনার অনিস সরকার।
আরও পড়ুন:Satadru Dutta: শতদ্রু দত্তের জামিন খারিজ, মেসি কাণ্ডে ১৪ দিনের পুলিশি হেফাজত!
রবিবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে সকাল সকাল পৌঁছে যান যুবভারতীতে। মেসি যে পথে যুবভারতীতে ঢুকেছিলেন, সেই পথ দিয়ে কমিটির সদস্যেরাও যুবভারতীতে ঢোকেন (Messi event)। মাঠ ও গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখেন। ঘটনাস্থলের ভিডিয়োগ্রাফি করেন তাঁরা। তারপর বেশ কিছুক্ষণ চলে বৈঠক। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির জানিয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করা হবে।


