Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারের যে দরে এই ব্যাঙ্কের শেয়ারের ক্লোজিং হয়েছে তার ভিত্তিতে এই অঙ্ক নির্ধারিত করা হয়েছে (Bank of Maharashtra)।
রিটেল ইনভেস্টরদের জন্য রয়েছে কেনার সুযোগ (Bank of Maharashtra)
কেন্দ্র ঘোষণা করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ৬ শতাংশ স্টেক বাজারে ছাড়ার। সরকার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অংশীদারিত্ব কমাচ্ছে। যার ফলে সরকারের ঘরে আসতে চলেছে ২ হাজার ৬০০ কোটি টাকা। শেয়ার বাজারে এই সংস্থা শেয়ার ছাড়বে অফার-ফর-সেলের মাধ্যমে। এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকে। মঙ্গলবার নন-রিটেল ইনভেস্টররা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ওই সমস্ত শেয়ার কিনতে পারবেন ২ ডিসেম্বর আর রিটেল ইনভেস্টররা বুধবার অর্থাৎ ৩ ডিসেম্বর এই সংস্থার শেয়ার কিনতে পারবেন (Bank of Maharashtra)।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ৭৯.৬ শতাংশ শেয়ার ছিল সরকারের কাছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত। যার মূল্য ৩৫ লক্ষ ২৯ হাজার ৫৪৩ কোটি টাকা। এই অঙ্ক নির্ধারিত হয়েছে সোমবার যে দরে এই ব্যাঙ্কের শেয়ার ক্লোজিং হয়েছে তার ভিত্তিতে। আর এই হোল্ডিং থেকেই প্রায় ৬ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মার্কেটে সেটা আনা হবে অফার-ফর-সেলের মাধ্যমে (Bank of Maharashtra)।

আরও পড়ুন: 2 December Horoscope: অঘ্রাণের ত্রয়োদশীতে কার দিন শুভ? কী বলছে আজকের গ্রহসংযোগ?
বাজারে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ৪৬ কোটি ১৪ লক্ষ শেয়ার ছাড়া হবে। এর মধ্যে বেস অফার রয়েছে ৩৮ কোটি ৪৫ লক্ষ ৭৭ হাজার ৭৪৮টি শেয়ার। যা পাঁচ শতাংশ প্রায়। বাকি শতাংশ বা ৭ কোটি ৬৯ লক্ষ ১৫ হাজার ৫৪৯ শেয়ার গ্রিন-শু অপশনের মাধ্যমে বাজারে ছাড়া হবে। এই শেয়ারের ফ্লোর প্রাইস রয়েছে ৫৪ টাকা। যা বর্তমান শেয়ার দরের থেকে প্রায় ৬ শতাংশ কম।
তবে এই ব্যাঙ্কের শেয়ার দর গত এক মাসে ৩ শতাংশ কমেছে প্রায়। তবে গত তিন মাসে ৯ শতাংশ বেড়েছে। এই সংস্থার শেয়ার দর বৃদ্ধি হয়েছে বিগত দুই বছরে ২৮ শতাংশ প্রায়। লগ্নিকারীরা এই সংস্থার স্টক থেকে রিটার্ন পেয়েছেন ৩৫৩ শতাংশ (Bank of Maharashtra)।
(এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


