Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সিইও অফিসের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে Kolkata Police(CEO Agi)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে বিএলওদের বিক্ষোভের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে সিইও দফতর।
সিইও দফতরের সামনে উত্তপ্ত পরিস্থিতি (CEO Agi)
বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান বিরোধী দলনেতা Suvendu Adhikari। সেই সময় দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল ছিল তৃণমূল সমর্থিত বুথ লেভেল আধিকারিকদের সংগঠন বিএলও অধিকার মঞ্চ। পাল্টা সেখানে জড়ো হন বিজেপি কর্মীরাও। দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনায় গ্রেফতার ৩ (CEO Agi)
অভিযোগ ঘটনাস্থলে এক মহিলা বিএলওকে মারধর ও যৌন হেনস্থা করা হয়। এই অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানার পুলিশ মহম্মদ ইরফান ভোলা সোনকার ও কমলজিৎ পাণ্ডে নামে তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ভোলা ও ইরফানকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কমলজিৎকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Howrah Murder: হাওড়ার পিলখানায় গুলি করে প্রোমোটার খুনে গ্রেফতার ৩, অধরা ২ মূল অভিযুক্ত
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (CEO Agi)
পুলিশ সূত্রে খবর বিরোধী দলনেতা দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় উল্টো দিকে থাকা বিএলও মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে। অভিযোগ এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হামলার ঘটনা ঘটে। সূত্রের দাবি ধৃতরা বিজেপি সমর্থক। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।



