Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পায়ে ব্যান্ডেজ বেঁধেই অনুশীলন করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। পুরোপুরি ফিট না বিরাট আর তাকে নিয়েই এবার বাড়ছে সংশয় (Virat Kohli)।
আইপিএল থেকে ছিটকে গেলেন বিরাট? (Virat Kohli)
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে নামেননি বিরাট কোহলি যার পর থেকেই তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। তবে বেঙ্গালুরুর পাশাপাশি ভারতীয় সমর্থকদের মধ্যেও বেড়েছে উদ্বেগ। গোড়ালির চোটের কারণে ফিল্ডিং করতে নামেননি বিরাট। যদিও লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে। এর আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের অনুশীলনে দেখা গিয়েছে তাঁকে (Virat Kohli)।
লখনৌ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক পোস্টে দেখা যাচ্ছে অনুশীলনে হাজির রয়েছেন কোহলি। সেখানে তাঁকে ঋষভ পন্থ এবং দলের মেন্টর কেন উইলিয়ামসনের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে। তবে এর মাঝেও চিন্তা বাড়াচ্ছে যেটা সেটা হল হল পুরোপুরি ফিট নন কিং কোহলি।

আরও পড়ুন: Purba Bardhaman: ভাতারে বিজেপি যুব মোর্চা সভাপতির উপর নির্যাতনের অভিযোগ
মুম্বইয়ের বিরুদ্ধে ৫০ রান করলেও চেনা ছন্দে দেখা যায়নি বিরাট কোহলিকে। যে স্বাভাবিক ছন্দে এমন হাই স্কোরিং ম্যাচে সবাই তাঁকে দেখে অভ্যস্ত সেই ছন্দে ছিলেন না তিনি। আর সেখান থেকেই চিন্তা বাড়ছে সমর্থকদের। বেঙ্গালুরুর সমর্থকদের সঙ্গে ভারতের সমর্থকদেরও চিন্তার শেষ নেই কারণ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।

এই একই ম্যাচে চোট পান রোহিত শর্মা। তবে আইপিএল-এর নিয়ম কিছুটা হলেও স্বস্তি দেবে দুই দলকে। আইপিএল-এর ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় বোলিংয়ের সময় প্রয়োজনে বিশ্রাম নিয়ে ব্যাট করতে নামতে পারবেন। তবে যা খবর তাতে দুই তারকাই দলে ফিরবেন দ্রুত (Virat Kohli)।


