Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবাসরীয় অপরাহ্ন, ২ নভেম্বর ২০২৫। কলকাতার হৃদয়ে, হেদুয়া পার্ক সংলগ্ন ধর ভিলায় আয়োজিত হল “মনন” সাহিত্য সংস্থার ঐতিহ্যবাহী ‘বোনফোঁটা’ অনুষ্ঠান (Chandrapur Manan for Literature)। একাদিক্রমে সপ্তম বছরে পা দিল এই উদ্যোগ, যা কেবল একটি সাংস্কৃতিক আচার নয়, বরং এক সামাজিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। সংস্থার প্রতিষ্ঠাতা প্রাবন্ধিক ও সমাজসেবক শ্রী স্নেহাশীষ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়েছিল এই বিশেষ বোনফোঁটা অনুষ্ঠান, যার লক্ষ্য নারী-পুরুষ সমতার মূল্যবোধকে প্রতিষ্ঠা করা এবং সমাজে ক্রমবর্ধমান নারীলাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়া।

মূল বাণী ছিল (Chandrapur Manan for Literature)
এই বছর ‘বোনফোঁটা’-র মূল বাণী ছিল গভীর সামাজিক তাৎপর্যে ভরপুর, “বোনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনায় পড়লো কাঁটা।” এই বার্তাই যেন প্রতিধ্বনিত হল পুরো অনুষ্ঠানে ভ্রাতৃত্ব, মমতা ও মানবিকতার সম্মিলিত কণ্ঠে।
উপস্থিত বিশিষ্টজন

সাহিত্য ও সংস্কৃতি জগতের প্রাজ্ঞ ব্যক্তিত্ব (Chandrapur Manan for Literature)
- শ্রীমতী বৈশাখী মৈত্র চট্টোপাধ্যায়,
- পত্রিকা সম্পাদক শ্রী শুভজিৎ সরকার,
- লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যাপিকা শ্রীমতী সঞ্চিতা পাল,
- বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়,
- প্রকাশক শ্রী নিগমানন্দ মণ্ডল ও ডঃ পূর্ণেন্দুশেখর ধর প্রমুখ।
সকলের মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল সাহিত্য ও সমাজচিন্তার এক মনোজ্ঞ মেলায়।

১৮তম ম্যাগাজিন প্রকাশ (Chandrapur Manan for Literature)
এই দিনেই প্রকাশিত হয় “মনন”-এর ১৮তম ম্যাগাজিন, যা এবারে সংকলন আকারে প্রকাশিত হয়েছে। সংকলনের বিষয় “কলকাতা”। এখানে ফুটে উঠেছে সেই সমস্ত মানুষদের কথা, যারা প্রতিদিনের পরিশ্রম, সৃজনশীলতা ও ভালোবাসার মাধ্যমে কলকাতাকে বারবার নতুন করে ফিরিয়ে আনেন, যাঁদের ছোঁয়ায় হারিয়ে যাওয়া শহর আবার জীবন্ত হয়ে ওঠে। সংকলনের সম্পাদনা করেছেন শুভজিৎ সরকার। তাঁর কথায়, “আজকের দিনে কবিতা লেখার প্রবণতা অনেক বেড়েছে, কিন্তু গদ্যের জগতে যে নীরবতা, সেটি ভাঙার দায় আমাদেরই। খুব কম লেখক আছেন যারা গদ্যে নিজেদের খুঁজে পান এই সংকলন সেই বিরলদেরই একটি পুনরাবিষ্কার।”
আরও পড়ুন: West Midnapore Patchitra: একটা গোটা গ্রামই যদি হয় ক্যানভাস! তবে শিল্প কখনও থামে?
উপহার ও স্নেহের বন্ধন
“মনন” সাহিত্য সংস্থার সকল বোন ও দিদিদের পক্ষে মৈত্রী বোস-এর পক্ষ থেকে ভাইদের প্রতি এই উপহার প্রদান করা হয়। ছবিগুলি ধরা রইল এক অনন্য মানবিক মুহূর্তের প্রতীক হিসেবে ভালোবাসা, শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারে।



