Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী কিয়ারা আডবানী (Kiara Advani) নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন? বাতিল হয়ে গিয়েছে তাঁর সমস্ত অনুষ্ঠান। ওদিকে চিন্তায় অনুরাগীরা। কী হল অভিনেত্রীর? শনিবার সকালে পরিকল্পনা মাফিক তাঁর ছবির প্রচারের জন্য বেরোনোর কথা ছিল। কিন্তু হঠাৎ মাঝপথে ভন্ডুল হয়ে গেল সব। অভিনেত্রীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। তবে অনুরাগীদের চিন্তা করতে বারণ করেছেন, অভিনেত্রীর মুখপাত্র।
প্রচার অনুষ্ঠান বাতিল (Kiara Advani)
শনিবার সকালে হঠাৎই একটা খবর চাউর হয়। শোনা যায়, নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা (Kiara Advani)। বাতিল হয়েছে তাঁর নতুন সিনেমা গেম চেঞ্জারের (Game Changer) সমস্ত প্রচার অনুষ্ঠান। কী কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণ তখনও জানা যায়নি। বিগত কয়েকদিন ধরে অভিনেত্রীর কার্যকলাপ দেখলে বুঝতেই পারবেন, সবকিছু স্বাভাবিকই চলছে। বর্ষবরণের সময় অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন স্বামীর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। তখন ছবি দেখে অনেকেই বলাবলি করেছিলেন, কিয়ারা নাকি মা হতে চলেছেন। অনুষ্কা মাতৃত্বকালীন সময় যেমন পোশাক পরেছিলেন, তেমন পোশাকে দেখা গিয়েছিল কিয়ারাকে। তাঁর কারণে ট্রোল হতে হয় তাঁকে। তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি এই তারকা দম্পতি।
হাসপাতালে ভর্তি হননি (Kiara Advani)
এখন কিয়ারা (Kiara Advani) তাঁর ‘গেম চেঞ্জার’ ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। নতুন বছরের জানুয়ারি মাসের ১০ তারিখে মুক্তি পেতে চলেছে কিয়ারা ও রামচরণের ছবি ‘গেম চেঞ্জার’। এই ছবি প্রচারের একটি অনুষ্ঠানে শনিবার কিয়ারার যোগদানের কথা ছিল। কিন্তু তিনি সেখানে ছিলেন না । শোনা যাচ্ছিল, অভিনেত্রী সকালেই মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বিষয়টা নিয়ে আর কোনও গুঞ্জনের অবকাশ নেই। কারণ তাঁর মুখপাত্র বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কথায়, অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Ranita Das: নতুন বছরে মন ভাঙল ‘বাহা’র, হারালেন কাছের মানুষকে
গেম চেঞ্জারের বিশেষত্ব
রামচরণ এবং কিয়ারা আডবানী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘গেম চেঞ্জার’ এই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। শঙ্কর পরিচালিত এই রাজনৈতিক ছবিটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে। সেন্সরশিপের প্রক্রিয়া সম্পন্ন করেছে ছবিটি। কিছু পরিবর্তনও করা হয়েছে। শোনা যাচ্ছে, সেন্সর বোর্ড দুটি বড় পরিবর্তনের অনুরোধ করেছে। যার মধ্যে কিছু গান ছাঁটাই করা হয়েছে। গেম চেঞ্জারকে সিবিএফসি কর্তৃক ২ ঘন্টা ৪৫ মিনিটের রানটাইম সহ ইউ/এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে কিছু আশ্চর্যজনক আপত্তি। যদিও আপত্তিগুলির মধ্যে একটি হল ছবির নাম নিয়ে। কারণ বোর্ড নির্মাতাদের ইংরেজির পাশাপাশি তেলেগুতেও শিরোনামটি উপস্থাপন করতে বলেছে। আরেকটি নজরকাড়া বিষয় হল, ব্রহ্মানন্দমের নামের আগে “পদ্মশ্রী” শব্দটির সম্মানসূচক উপসর্গটি সরিয়ে ফেলা।
আরও পড়ুন: Dev-Rukmini: খাদানের টিকিটের আকাল! জল্পনা উড়িয়ে ফ্রেম বন্দি দেব-রুক্মিণী
গেম চেঞ্জারের গল্প
রাজনৈতিক ছবিটিতে রামচরণকে দেখতে পাবেন একজন সৎ আইপিএস অফিসারের ভূমিকায়। যিনি একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। কিয়ারা আডবানী তাঁর বিপরীতে একজন সহকর্মী অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। ‘গেম চেঞ্জার ‘ দিয়ে দক্ষিণে কিয়ারার অভিষেক। অভিনেতা সামুথিরকানি, এসজে সূর্য, শ্রীকান্ত, প্রকাশ রাজ এবং সুনীল প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে রাম চরণকে বাবা এবং ছেলের দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে।


