Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পশ্চিমবঙ্গ বিধানসভা বৃহস্পতিবার উত্তেজনা ও সংঘর্ষে থরথর কাঁপল(Chaos in West Bengal Assembly)। অধিবেশন চলাকালীন বিক্ষোভ, ধস্তাধস্তি, সাসপেনশন, এবং কটাক্ষে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। একাধিক বিজেপি বিধায়ককে হাউস থেকে বার করে দেন নিরাপত্তারক্ষীরা।
শঙ্কর ঘোষ অসুস্থ, হাসপাতালে ভর্তি (Chaos in West Bengal Assembly)
অধিবেশনের মধ্যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে প্রথমে স্পিকার সাসপেন্ড করেন(Chaos in West Bengal Assembly)। পরে ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিধানসভার এক মার্শালও অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত শঙ্কর ঘোষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় জে এন রায় হাসপাতালে।
বিধায়কদের চ্যাংদোলা করে বার করা (Chaos in West Bengal Assembly)
বিক্ষোভ তীব্র আকার নিলে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে নিরাপত্তারক্ষীরা চ্যাংদোলা করে বাইরে নিয়ে যান(Chaos in West Bengal Assembly)। পরে তাকেও সাসপেন্ড ঘোষণা করা হয়। তার পর বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একইভাবে হাউস থেকে বের করে দেওয়া হয়। একে একে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার ঘটনা নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে।

আরও পড়ুন : India Singapore Ties : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদির, স্বাক্ষর হল একাধিক চুক্তি
বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি (Chaos in West Bengal Assembly)
ঘটনার মধ্যে বিজেপি বিধায়করা বার বার অধিবেশন কক্ষে ঢুকে বক্তব্যে বাধা দেন। ফলে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হলেও উত্তেজনা দমন করা যায়নি।
আরও পড়ুন : Tariffs on India : মার্কিন শুল্ক চাপেই রয়েছে ইউক্রেন যুদ্ধের শান্তির পথ, যুক্তি ট্রাম্প প্রশাসনের
মুখ্যমন্ত্রীর কড়া আক্রমণ
বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chaos in West Bengal Assembly)। তিনি বলেন,
“এরা হচ্ছে দেশের সবচেয়ে বড় ব্রোকার। দেশ বিক্রি করে দিচ্ছে। সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ করছে। ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।”
শুধু তাই নয়, মোদীকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন,
“মোদি সবচেয়ে বড় চোর।”
এছাড়া তিনি বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে আরও বলেন,
“যে আচরণ করলেন তা বিধানসভার ইতিহাসে কলঙ্কময়।”
আরও পড়ুন : GST Council Meeting On FMCG: দাম কমলো নিত্য পণ্যের! কোন পণ্যে কত জিএসটি?
শাসক-বিরোধী তরজা চরমে(Chaos in West Bengal Assembly)
মমতার বক্তব্য চলাকালীন শাসক দলের বিধায়করা “বিজেপি চোর” স্লোগান দিতে শুরু করেন(Chaos in West Bengal Assembly)। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, বিজেপি বিধানসভা দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন এবং রাজ্য সরকার বিরোধী কণ্ঠরোধ করছে বলে অভিযোগ করেন।
বুধবারের ঘটনাবলীতে বিধানসভা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ধস্তাধস্তি, অসুস্থ বিধায়ক ও মার্শাল, একাধিক সাসপেনশন এবং মুখ্যমন্ত্রীর সরাসরি আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন তুলেছে। রাজনৈতিক মহল মনে করছে, এর পরিণতি আগামী দিনে আরও উত্তপ্ত পরিবেশ তৈরি করবে।


