Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: নেপালের ভয়াবহ হড়পা বানের (Nepal Flood Update) পর নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের খোঁজে তৎপর রাজ্য সরকার। শুক্রবার ভবানী ভবন থেকে নিখোঁজ পর্যটকদের পরিবারের সঙ্গে অনলাইনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শুভেন্দু অধিকারী জানান পশ্চিমবঙ্গের তালিকাভুক্ত ৩৭ জন নিখোঁজের মধ্যে বসিরহাটের দুই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁরা বর্তমানে কাঠমান্ডুতে রয়েছেন। তাঁদের দ্রুত বিমানে রাজ্যে ফিরিয়ে আনার জন্য বসিরহাট থানার আইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৫ জন এখনও নিখোঁজ (Nepal Flood Update)
তবে এখনও ৩৫ জনের কোনও নিশ্চিত (Nepal Flood Update) খোঁজ মেলেনি। তাঁদের মধ্যে রয়েছেন মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ হওয়া তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্ত সহ একাধিক পর্যটক। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত তথ্য দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
কী জানালেন মুখ্যমন্ত্রী? (Nepal Flood Update)
মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অনুমতি মিললে পশ্চিমবঙ্গ থেকে একটি বিশেষ দল কাঠমান্ডু পাঠানো হতে পারে। ওই দল কাঠমান্ডু থেকে উদ্ধার ও সমন্বয়ের কাজ পরিচালনা করবে। ভারতীয় দূতাবাস বিদেশ মন্ত্রক এবং নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে নিখোঁজদের সন্ধানের চেষ্টা চলছে।
উদ্ধারকাজ চলছে
তিব্বত সীমান্তেও উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে। প্রাথমিক সূত্র অনুযায়ী তিব্বত অংশ থেকে প্রায় ৫০০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের নাম ও পরিচয় সহ পূর্ণাঙ্গ তালিকা এখনও পাওয়া যায়নি। ভারতীয় দূতাবাস এবং বিদেশ মন্ত্রকের মাধ্যমে সেই তালিকা সংগ্রহের চেষ্টা চলছে।
নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলার সময় তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন এই উদ্বেগ শুধু পরিবারের নয়, গোটা রাজ্যের। রাজ্য সরকার প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কেন্দ্র ও নেপাল প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ও নিরাপদে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। পরিবারগুলির একটাই আবেদন নিখোঁজ প্রিয়জনদের অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে দ্রুত নির্ভরযোগ্য তথ্য দেওয়া হোক।


