Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি ঘিরে (FIFA World Cup Boycott) আগামী ফুটবল বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। বিশেষ করে আমেরিকায় আয়োজিত এই মেগা টুর্নামেন্টে দর্শক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফিফা সভাপতি সেপ ব্লাটার। তাঁর মতে, বর্তমান মার্কিন অভিবাসন নীতির কারণে বিশ্বকাপ দেখতে আসা ফুটবলপ্রেমীরা চরম হয়রানির শিকার হতে হতে পারে।
বিশ্বকাপ বয়কটের ডাক (FIFA World Cup Boycott)
একটি সাক্ষাৎকারে ব্লাটার স্পষ্ট ভাষায় জানান, আমেরিকার (FIFA World Cup Boycott) সীমান্তে প্রবেশের সময় বিদেশি দর্শকদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। অভিবাসন আধিকারিকদের সন্তুষ্ট করতে না পারলে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হতে পারে অনেককে। সেই আশঙ্কা থেকেই তিনি বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছেন। ব্লাটারের দাবি, এই মুহূর্তে আমেরিকার পরিবেশ ফুটবলভক্তদের জন্য মোটেই অনুকূল নয়।
ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি (FIFA World Cup Boycott)
এই মন্তব্যের প্রেক্ষাপটে রয়েছে ট্রাম্প প্রশাসনের কড়া (FIFA World Cup Boycott) অভিবাসন নীতি। বেআইনি অভিবাসন বন্ধ করতে ইতিমধ্যেই বহু মানুষকে দেশছাড়া করা হয়েছে। পাশাপাশি প্রায় ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা জারি বন্ধ রেখেছে আমেরিকা। এই তালিকায় এমন কিছু দেশও রয়েছে, যাদের জাতীয় দল বিশ্বকাপে অংশ নেওয়ার কথা। ফলে সেই দেশগুলির ফুটবলার, সাংবাদিক এবং সমর্থকরা আদৌ ভিসা পাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সমর্থকরাও বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ
যদিও ট্রাম্প প্রকাশ্যে আশ্বাস দিয়েছেন যে, খেলোয়াড়দের জন্য আমেরিকার দরজা খোলা থাকবে। তবে এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ব্লাটারের মতে, শুধুমাত্র খেলোয়াড় নয়, সমর্থকরাও বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ-তাঁদের নিরাপত্তা নিশ্চিত না হলে টুর্নামেন্টের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন: Actor Arrested Case: কাজের লোকের সঙ্গেই ফস্টিনস্টি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস অভিনেতার!
এদিকে গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত ট্রাম্পের মন্তব্য ঘিরে ইউরোপের একাধিক দেশ ক্ষুব্ধ। এমনকি বিশ্বকাপ আয়োজনের অধিকার আমেরিকার কাছ থেকে কেড়ে নেওয়ার দাবিও উঠেছে। ফুটবল মহলের একাংশের ধারণা, পরিস্থিতি আরও জটিল হলে ইউরোপের কয়েকটি দেশ বিশ্বকাপে দল পাঠানো নিয়েও নতুন করে ভাবতে পারে।


