Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই নামবে জয়ের লক্ষ্যে (Chennai)।
ধোনিহীন চেন্নাইয়ের ঘুরে দাঁড়ানোর লড়াই (Chennai)
ধোনি আর চেন্নাই যেন একে অপরের পরিচয় বহন করে। ধোনিহীন চেন্নাইকে সমর্থকরা ভাবতেই পারেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে সবটা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এখন শুধু আইপিএল-এর মাঠেই দেখা যায় তাঁকে। আর সেই কারণে তাঁর সমর্থকরা অপেক্ষা করে থাকেন পুরো এক বছর আর এই মরশুমের শুরুতেই চোটের কারণে মাঠে নামতে পারছেন না ধোনি। প্রথম ম্যাচে হারতেও হয়েছে দলকে (Chennai)।
কাফ মাসেলের চোটের কারণে আপাতত আইপিএল থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হবে তাঁকে। সেই অবস্থায় ঋতুরাজের নেতৃত্বে পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে চেন্নাই। এই ম্যাচে তাঁদের মূল লক্ষ্য থাকবে ঘুরে দাঁড়ানোর। কিন্তু ধোনি না থাকার কারণে এক অজানা অদৃশ্য চাপ চেপে বসেছে আইপিএল-এর অন্যতম সফল ফ্রাঞ্চাইজি চেন্নাইয়ের কাঁধে।

মাঠে না থাকলেও ধোনি ছিলেন পূর্ণ গ্যালারি জুড়ে। কিন্তু প্রথম ম্যাচে রাজস্থানের সামনে মুখ থুবড়ে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইন-আপ। সবার নজর সেই ম্যাচে ছিল সঞ্জু স্যামসনের দিকে কিন্তু সে প্রথম ম্যাচে ব্যর্থ হন। ১২৭ রানে গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। রাজস্থান বৈভবের ব্যাটিংয়ের জোরে সহজেই রান তুলে নেয়। অন্যদিকে পাঞ্জাব আবার নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ফলে তাঁরা যে এই ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে সেটা বলাই যায়।

আরও পড়ুন: Gulf Job: যুদ্ধ না জীবিকা: গালফে জীবনের ঝুঁকি নিয়েও কেন কাজ বেছে নিচ্ছেন ভারতীয়রা
হেড টু হেডে এগিয়ে কোন দল?
চেন্নাই এবং পাঞ্জাব আইপিএল-এ মুখোমুখি হয়েছে মোট ৩২ বার। যার মধ্যে দুই দলই ১৬ বার করে জিতেছে অর্থাৎ ম্যাচ জেতার পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে দুই দলই সমান জায়গায় রয়েছে। এক ইনিংসে চেন্নাইয়ের টোটাল ছিল ২৪০ এবং পাঞ্জাব দলের এক ইনিংসে সর্বোচ্চ রান ২৩১। টস জেতার নিরিখে এগিয়ে রয়েছে চেন্নাই। সমর্থকরা আশা করে রয়েছেন হাড্ডাহাড্ডি এক ম্যাচ দেখার। এখন দেখার পাঞ্জাব নিজেদের জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা নাকি চেন্নাই এই ম্যাচ জিতে নিজেদের খাতা খুলতে পারে (Chennai)।


