Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডায়মন্ড হারবারের কাছে হেরে ডুরান্ডের সেমিফাইনাল থেকেই বিদায় ইস্টবেঙ্গল দলের। শেষ চারে থামতে হলো লাল হলুদ শিবিরকে (Durand Cup 2025)।
ডায়মন্ড হারবারের কাছে হার ইস্টবেঙ্গলের
ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল দল। তারপরের ম্যাচেই হেরে ডুরান্ড থেকে বিদায় নিতে হলো ইস্টবেঙ্গল দলকে। বুধবার রাতে সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে ২-১ হেরে শেষ চারেই থামতে হলো ইস্টবেঙ্গল দলকে (Durand Cup 2025)।

ডার্বিতে ইস্টবেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানকে হারানোর পর উৎসবে মেতে উঠেছিল লাল হলুদ সমর্থকরা। কিন্তু সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হলো সমর্থকদের। শতাব্দীপ্রাচীন ক্লাবকে হারিয়ে প্রথম ডুরান্ড অভিযানেই ফাইনালে ডায়মন্ড হারবার। ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল অনেক এগিয়ে থেকে খেলা শুরু করলেও শেষ বাজিমাত করেছে ডায়মন্ড হারবার (Durand Cup 2025)।

গোটা ম্যাচেই গোলের জন্য মরিয়া চেষ্টা করতে দেখা যায় ইস্টবেঙ্গল দলকে কিন্তু সুযোগ আসলেও সেই সুযোগ নষ্ট করে দল। তার খেসারত হিসেবে বিদায় নিতে হলো ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে আই লিগ টু চ্যাম্পিয়নরা পৌঁছে গেল ডুরান্ড কাপের ফাইনালে। সমর্থকদের আশানরুপ খেলা সেদিন উপহার দিতে পারে নি ইস্টবেঙ্গল দল। অনেকের মতে চারদিনের মধ্যে ইস্টবেঙ্গলকে খেলতে হয় দুটো ম্যাচ আর সেই কারণেই ক্লান্তির ছাপ স্পষ্ট।
আরও পড়ুন: Jai Hind Metro: এশিয়ার অন্যতম বৃহৎ মেট্রো হাব এখন কলকাতায়
বাইসাইকেল কিকে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার। তবে এক মিনিটও লিড ধরে রাখতে পারেনি। পরের মুহূর্তেই ৬৭ মিনিটে দূরপাল্লার শটে ১-১ করেন আনোয়ার। দুই দলের দুই ডিফেন্ডারের গোলে ম্যাচ জমে যায়। বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও মিরশাদের কাছে প্রতিহত হতে হয় ইস্টবেঙ্গল দলকে। পুরো ম্যাচে প্রায় খান তিনেক গোল আটকান মিরশাদ (Durand Cup 2025)।
প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের ভুল শুধরে নেয়। ১৫ মিনিটে প্রথম সুযোগ ইস্টবেঙ্গলের। মহেশের পাস থেকে বাইরে মারেন মিগুয়েল। তার সাত মিনিট পর আনোয়ারের শট আবার বাঁচান মিরশাদ। গোলের সুযোগ পায় ডায়মন্ড হারবারও। ম্যাচের ২৪ মিনিটে স্যামুয়েলের শট ক্রসপিসে লাগে। ৮৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী জবি জাস্টিনের গোলে জয় নিশ্চিত করে ডায়মন্ড হারবার (Durand Cup 2025)।


