Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে পুলিশি ধরপাকড়ের ঘটনায় (CJP Protest) কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতৃত্বের অভিযোগ, বিজেপি সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করছে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীকে ‘স্বৈরাচারী’ বলেও কটাক্ষ করেছেন সিজেপি নেতারা। তাঁদের স্পষ্ট বার্তা, পুলিশি বাধা বা ধরপাকড়ে আন্দোলন থামবে না।
দিল্লিতে সাংবাদিক বৈঠক (CJP Protest)
রবিবার থানায় মুক্তি পাওয়ার পর দিল্লিতে (CJP Protest) সাংবাদিক বৈঠক করেন সিজেপি-র যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। উপস্থিত ছিলেন দলের আইনি বিভাগের প্রধান রত্না সিংহও। শনিবার তাঁদের আটকের ঘটনাকে পুলিশি পদক্ষেপ না বলে ‘অপহরণ’ বলে দাবি করেন সিজেপি নেতৃত্ব।
সংবেদনশীলতার অভাব (CJP Protest)
আশুতোষের অভিযোগ, দলের প্রতিষ্ঠাতা (CJP Protest) অভিজিৎ দীপকে এবং সৌরভকে আটক করার সময় পুলিশ অমানবিক আচরণ করেছে। দীপকে-র ঠাকুমার মৃত্যুসংবাদ দেওয়ার ক্ষেত্রেও সংবেদনশীলতার অভাব ছিল বলে অভিযোগ তাঁর। সৌরভ জানান, তাঁদের আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ফোন কেড়ে নেওয়া হয়। এমনকি আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি বলে দাবি করেন তাঁরা। তাঁদের আশঙ্কা, ফোনের তথ্য পরীক্ষা করে পরে হেনস্থা করার চেষ্টা হতে পারে।
গণতান্ত্রিক অধিকার খর্ব
শনিবারের ঘটনাকে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে আশুতোষের অভিযোগ, গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদক্ষেপের নিন্দা করে আন্দোলন জারি রাখার ঘোষণা দিয়েছে সিজেপি।
আরও পড়ুন: Actor Imran Khan: ‘কেন আটক, জানি না’, প্রতিবাদে যোগ দিয়ে বিপাকে অভিনেতা ইমরান খান
অন্যদিকে, সৌরভ নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, প্রায় সাড়ে ১৩ কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। কেন্দ্রীয় সরকারের পতন আসন্ন বলেও মন্তব্য করেন তিনি।


