Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য বিজেপির সল্টলেক (CM Janatar Darbar) দফতরে বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন করা হয়েছে। মূলত কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে, স্বাস্থ্য ভবনের পাশে অবস্থিত এই কার্যালয়। চিকিৎসা সংক্রান্ত-সহ নানান জটিলতা নিয়ে জনতার দরবারে এসেছেন বহু মানুষ। তাদের মধ্যে এক গুরুতর অভিযোগ নিয়ে জনতার দরবারে এসেছেন এক ব্যক্তি।
কী হয়েছিল? (CM Janatar Darbar)
সাল ২০২৫, তারিখ ২৮ নভেম্বর (CM Janatar Darbar) । অপরাধ? বিজেপিকে সমর্থন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি করা। এই অপরাধেই খুন হতে হয়েছিল বছর ২৮ এর যুবককে। মৃতের নাম সুমন মণ্ডল। বৃহস্পতিবার জনতার দরবারে সেই অভিযোগ নিয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন মৃত ছেলের অসহায় বাবা।
আরও পড়ুন: Kanyashree: বদলে গেল কন্যাশ্রীর নাম! তালিকায় সবুজ সাথীও!
কী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী?
মৃত যুবক সুমন মন্ডলের বাবা মিন্টু মন্ডল জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে জনতার দরবারে দেখা করার পর এই ঘটনার ফাইল খোলার কথা তিনি জানিয়েছেন তার সঙ্গে এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।’


