Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM On GST)। সোমবার ‘উত্তরকন্যা’-য় প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন, জিএসটি (GST) মেনে নেওয়া তাঁর সরকারের এক বড় সিদ্ধান্তগত ভুল ছিল। তাঁর নিজের ভাষায়, “জিএসটি মেনে নেওয়া বড় ব্লান্ডার হয়েছিল।”
যখন জিএসটি চালু হয়…(CM On GST)
মমতা জানান, ২০১৭ সালে যখন জিএসটি (CM On GST) চালু হয়, তখন সহযোগিতার মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেই অভিন্ন করব্যবস্থাকে সমর্থন করেছিল। তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র তাঁকে এই কাঠামোর ইতিবাচক দিকগুলি ব্যাখ্যা করেছিলেন। তাই প্রথমেই রাজ্যের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছিল। কিন্তু আজ, বাস্তব পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মনে করছেন, সেই সিদ্ধান্ত রাজ্যের অর্থনৈতিক স্বার্থে ‘বড় ভুল’ ছিল।
রাজ্যগুলির কর-আয় কেন্দ্রীভূত করে নিয়েছে…(CM On GST)
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র জিএসটির (CM On GST) নামে রাজ্যগুলির কর-আয় কেন্দ্রীভূত করে নিয়েছে, অথচ রাজ্যের প্রাপ্য অংশ ফেরত দিচ্ছে না। তিনি বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে টাকা খরচ করছে, কিন্তু বাংলার ভাগের টাকা দেয়নি। বরং আমাদের রাজ্য থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে।”
আরও পড়ুন: Richa Ghosh: রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যের সম্মতি ছাড়াই চালু
রাজনৈতিক মহলের একাংশের মতে, মমতার এই মন্তব্য কেবল প্রশাসনিক ক্ষোভ নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তাও। তাঁদের মতে, মমতা দেখাতে চাইছেন- তিনি কেন্দ্রের প্রতি সহযোগিতামূলক মনোভাব দেখিয়েও প্রতিদান পাননি। আবার অনেকেই মনে করছেন, জিএসটি মেনে নেওয়ার সিদ্ধান্ত না নিলেও সেটি তখন সারাদেশে কার্যকর হতোই, কারণ করকাঠামোর সংস্কার রাজ্যের সম্মতি ছাড়াই চালু করা সম্ভব ছিল।

রাজনৈতিক অভিঘাত স্পষ্ট
তবুও, মমতার এই মন্তব্যে রাজনৈতিক অভিঘাত স্পষ্ট। প্রায় তিন দশক আগে প্রয়াত জ্যোতি বসু বলেছিলেন, প্রধানমন্ত্রী না হওয়া তাঁর দলের ‘ঐতিহাসিক ভুল’। আর এখন মমতা নিজেই স্বীকার করলেন, জিএসটি মেনে নেওয়া ছিল তাঁর সরকারের ‘বড় ব্লান্ডার’। এদিকে, মুখ্যমন্ত্রী আরও জানান যে, কেন্দ্র শুধু জিএসটির অর্থ নয়, বরং ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক প্রকল্পসহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আটকে রেখেছে। তিনি বলেন, “উত্তরবঙ্গে এত বিপর্যয়ের পরেও এক টাকাও দেয়নি কেন্দ্র। সব খরচ আমাদেরই করতে হয়েছে।”


