Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির দুর্গা মণ্ডপ অঞ্চলে দুই প্রভাবশালী তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান লক্ষণ অধিকারী এবং অঞ্চল সভাপতি দেবরঞ্জন অধিকারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ও কৃষি যন্ত্রপাতি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। তৃণমূলের এই দুই নেতার বিরুদ্ধে সরাসরি সাধারণ মানুষের হকের ত্রাণ চুরির অভিযোগ উঠেছে (Sandeshkhali)।

ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা (Sandeshkhali)
সন্দেশখালি থানার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই দুই তৃণমূল নেতার বাড়ি থেকে ঘূর্ণিঝড় আয়লা, আমফান ও বুলবুলের সময়কার সরকারি ত্রাণ সামগ্রী বাইরে বের করে আনা হয়। দরিদ্র মানুষের জন্য আসা এই সরকারি অনুদান বছরের পর বছর ধরে তৃণমূলের নেতারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে কেন বাড়িতে মজুত করে রেখেছিলেন, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

আরও পড়ুন: RG Kar Hospital: আরজি কর কাণ্ডে বড় মোড়, আখতার আলি ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জ
গ্রেপ্তারের দাবি
দুর্নীতির দায়ে অভিযুক্ত তৃণমূলের ওই প্রধান ও অঞ্চল সভাপতির অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলকে কাঠগড়ায় তুলে কঠোর শাস্তির দাবিতে অনড় এলাকাবাসী।



