Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার বিধানসভায় শপথ নিয়েছেন ৩৫ জন মন্ত্রী। কিন্তু দপ্তর বণ্টন এখনও হয়নি। এই আলোচনার আবহেই রাজধানীতে পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
কী হতে পারে বৈঠকের বিষয়? (CM Suvendu Adhikari)
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, অমিত শাহের (CM Suvendu Adhikari) সঙ্গে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া আরও একটি বিশেষ বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর। কিন্তু এখনও বৈঠকের কোনও বিষয় সম্পর্কে জানা যায়নি।
আরও পড়ুন: RG Kar Hospital: আরজি কর কাণ্ডে বড় মোড়, আখতার আলি ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জ
মুখ্যমন্ত্রীর কর্মসূচি
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি তৃতীয় বারের জন্য উপস্থিত থাকবেন জনতার দরবারে। তারপর সেখান থেকে তিনি যাবেন তারকেশ্বরে। তারকেশ্বরে একটি প্রশাসনিক সভা হবার কথাও রয়েছে। সেখান থেকেই কলকাতায় এসে মুখ্যমন্ত্রী যাবেন দিল্লিতে।


