Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চন্দ্রবিন্দুর গান মানেই শুধু সুর আর ছন্দ নয়, তার সঙ্গে মিশে থাকে ব্যঙ্গ, রসিকতা এবং সময়ের রাজনীতির নানা ইঙ্গিত (Cockroach Janata Party)। সেই পরিচিত ধারাতেই এবার তাদের জনপ্রিয় গান ‘গীতগোবিন্দ’-এর কথায় জায়গা করে নিল নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সম্প্রতি এক অনুষ্ঠানে অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য ও উপল সেনগুপ্ত মঞ্চে গানটি পরিবেশন করার সময়ই তাৎক্ষণিকভাবে বদলে দেন বেশ কিছু লাইন। আর সেই নতুন কথাতেই শ্রোতাদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস।

‘সিপিএম’ থেকে ‘সিজেপি’ (Cockroach Janata Party)
‘গীতগোবিন্দ’ চন্দ্রবিন্দুর অন্যতম জনপ্রিয় ও পরীক্ষামূলক গান। কবি জয়দেবের ঐতিহাসিক ‘গীতগোবিন্দ’ কাব্যের রসকে আধুনিক প্রেমের গানের আঙ্গিকে ব্যবহার করেছিলেন চন্দ্রিল ভট্টাচার্য। তবে সময়ের সঙ্গে এই গানের কিছু লাইন বারবার বদলেছে। একসময় শোনা যেত—‘তুমিই আমার সিপিএম, তুমিই আমার এটিএম’। পরে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে সেই জায়গায় এসেছে তৃণমূল, এসআইআর এবং এবার সিজেপি।
মঞ্চে নতুন লিরিক্স, শ্রোতাদের হাততালি (Cockroach Janata Party)
এবার চন্দ্রবিন্দুর কণ্ঠে শোনা গেল—‘তুমি আমার ককরোচ পার্টি/রাজনীতিতে ঝাঁটার কাঠি’—সহ একাধিক নতুন পংক্তি। গানের এই তাৎক্ষণিক পরিবর্তনেই অনুষ্ঠানস্থলে হাসি, হাততালি এবং উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। দর্শকদের প্রতিক্রিয়াও ধরা পড়ে ক্যামেরায়। পরে সেই পরিবেশনের রিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা।
তৃণমূল ও এসআইআর-ও ছিল গানের চরিত্র (Cockroach Janata Party)
এমন রাজনৈতিক রসিকতা অবশ্য চন্দ্রবিন্দুর গানে নতুন নয়। তৃণমূলের সময় ‘তুমি আমার তৃণমূল, তুমি আমার টোপাকুল’—এই পরিবর্তিত লাইন জনপ্রিয় হয়েছিল। চলতি বছর এসআইআর প্রসঙ্গেও গানের কথায় এসেছিল ‘তুমি আমার এসআইআর, কোরো নাকো পগারপার’। অর্থাৎ সময়ের রাজনৈতিক ঘটনাকে নিজেদের গানের ভাষায় ধরার প্রবণতা তাদের বহুদিনের।
আরও পড়ুন: Agnimitra Paul: ডেঙ্গু রুখতে বাগুইআটিতে অগ্নিমিত্রা পল
বিজেপি প্রসঙ্গ না আসা কি বার্তা?
সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে অন্য একটি বিষয়। সিপিএম, তৃণমূল কিংবা এসআইআর-এর মতো রাজনৈতিক প্রসঙ্গ চন্দ্রবিন্দুর ‘গীতগোবিন্দ’-এ এলেও বিজেপির নাম এখনও পর্যন্ত এই গানের পরিবর্তিত কথায় দেখা যায়নি। এটি নিছক কাকতালীয়, নাকি শিল্পীদের নিজস্ব রাজনৈতিক ব্যঙ্গের নির্দিষ্ট প্রবণতা—তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে চন্দ্রবিন্দুর গানের বৈশিষ্ট্যই হল, সময়ের ঘটনাকে হাস্যরস ও ব্যঙ্গের মোড়কে তুলে ধরা। তাই ‘গীতগোবিন্দ’-এর নতুন সিজেপি সংস্করণও যে সমসাময়িক রাজনীতির দিকে একটি রসিক ইঙ্গিত, তা নিয়ে সন্দেহ নেই।



