Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের দুর্গাপুজোর (Durga Puja 2026 Dates) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর প্রস্তুতি, মণ্ডপ নির্মাণ এবং কেনাকাটার ব্যস্ততার মধ্যেই বাঙালির মনে এখন একটাই অপেক্ষা-কবে আসছেন মা দুর্গা? পঞ্জিকা অনুযায়ী, এবছর অক্টোবরের মাঝামাঝি সময়েই অনুষ্ঠিত হবে মহোৎসব। আর শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, দেবীর আগমন ও গমনের বাহনও বহন করে বিশেষ প্রতীকী তাৎপর্য।
কীসে আগমন? কীসে গমন? (Durga Puja 2026 Dates)
২০২৬ সালে দেবীর আগমন হবে ঘোড়ায় (Durga Puja 2026 Dates) এবং গমন হবে নৌকায়। পঞ্জিকার নিয়ম অনুযায়ী সপ্তমী ও দশমী তিথি সপ্তাহের কোন দিনে পড়ছে, তার ভিত্তিতেই এই বাহন নির্ধারিত হয়। ঘোড়ায় দেবীর আগমনকে প্রচলিত ব্যাখ্যায় সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা, ক্ষয়ক্ষতি কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত হিসেবে দেখা হয়। অন্যদিকে নৌকায় বিদায়কে শুভ লক্ষণ হিসেবেই ধরা হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে ভালো ফসল, উর্বরতা এবং শস্যে ভরে ওঠা বসুন্ধরার প্রতীকী বার্তা।
পুজোর নির্ঘণ্ট
এবারের পুজোর নির্ঘণ্টও বেশ গুরুত্বপূর্ণ। ১০ অক্টোবর মহালয়া দিয়ে শুরু হবে দেবীপক্ষ। ১৭ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাঅষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী।
আরও পড়ুন: Dilip Ghosh: পুজোর প্রসাদ পাঁঠার মাংস, আমিষ বিতর্কে আমিষের পক্ষেই দিলীপ ঘোষ
ষষ্ঠীর বোধন থেকে অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজো, নবমীর আরতি পেরিয়ে দশমীর বিসর্জনে শেষ হবে উৎসব। তাই এবার মায়ের ঘোড়ায় আগমন এবং নৌকায় গমন ঘিরে যেমন নানা শাস্ত্রীয় ব্যাখ্যা সামনে আসছে, তেমনই শুভ প্রত্যাশায় বাঙালি অপেক্ষা করছে দুর্গোৎসবের।


