Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ঐতিহ্যবাহী রাজভবনে(Raj Bhavan) এবার এক অন্য দৃশ্যের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের(CV Anand Bose) দায়িত্বগ্রহণের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এক অনন্য সামাজিক কর্মসূচি — গণবিবাহ অনুষ্ঠান। রাজভবনের উদ্যোগে এই দিনেই ১০০ জন দুঃস্থ যুবক-যুবতীর বিবাহ সম্পন্ন হবে।
রাজভবনের উদ্যোগে গঠনমূলক-কল্যাণকর কর্মসূচি(Raj Bhavan)
রাজভবনের(Raj Bhavan) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজ্যপালের বর্ষপূর্তি উপলক্ষে এমন কিছু কর্মসূচির কথা ভাবা হচ্ছিল, যা হবে গঠনমূলক ও জনহিতকর। তারই অঙ্গ হিসেবে নেওয়া হয়েছে এই গণবিবাহ প্রকল্পের সিদ্ধান্ত। রাজভবনের ইতিহাসে সাংস্কৃতিক ও সামাজিক নানা কর্মসূচি হলেও, গণবিবাহের আয়োজন এই প্রথম।
আবেদন জমার শেষ তারিখ ১৬ নভেম্বর(Raj Bhavan)
রাজভবনের(Raj Bhavan)তরফে জানানো হয়েছে, গণবিবাহে অংশ নিতে আগ্রহী পরিবারগুলি ১৬ নভেম্বর ২০২৫-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতাভুক্ত নন এমন যুগলের পিতামাতা বা আইনগত অভিভাবকেরা নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পাঠানো যাবে তিনটি সরকারি ই-মেইল ঠিকানায় —peaceroomrajbhavan@gmail.com, generalcellgs@gmail.com, specialcellgs@gmail.com — অথবা ডাকযোগে কিংবা সরাসরি রাজভবনে গিয়ে।
আবেদনে যা যা লাগবে
আবেদনে উল্লেখ করতে হবে বর-কনের নাম, ঠিকানা, পেশা, বয়সের বৈধ প্রমাণ, আধার নম্বর, পিতামাতা বা আইনগত অভিভাবকের বিবরণ, পরিবারের বাৎসরিক আয় ইত্যাদি তথ্য। তাছাড়া, বিয়েতে উভয়ের সম্মতি, বিবাহ নিবন্ধনের অবস্থা, এবং প্রয়োজনীয় নথির অনুলিপিও দিতে হবে। সব শেষে একটি গেজেটেড অফিসার বা গ্রামের প্রশাসনিক আধিকারিকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যাতে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়।
আরও পড়ুন: Kolkata Metro Green Line: আজ রাতে মেট্রো ধরবেন ভাবছেন? এক ঘণ্টা আগে স্টেশনে পৌঁছেছেন তো?
বিনামূল্যে অনুষ্ঠানের আয়োজন
রাজভবনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে— রাজভবন শুধুমাত্র বিবাহ অনুষ্ঠানের আয়োজন ও ব্যয়ভার বহন করবে। নবদম্পতিদের দেওয়া হবে প্রতীকী উপহার। প্রতিটি দম্পতির সঙ্গে তাঁদের পরিবার ও আত্মীয়স্বজন মিলিয়ে সর্বাধিক ১০ জন অতিথি উপস্থিত থাকতে পারবেন।
আরও পড়ুন: Dhapa Dumping Ground: বর্জ্যের পাহাড় পেরিয়ে কি ধাপা পৌঁছবে পর্যটনের শিখরে?
সমাজকল্যাণে রাজভবনের নতুন অধ্যায়
রাজভবনের অতীত ঘাঁটলে দেখা যায়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও পুরস্কার প্রদান হয়েছে বারবার। তবে রাজভবনের আয়োজনে গণবিবাহ এই প্রথম। ২৩ নভেম্বর রাজভবনের প্রাঙ্গণে যখন একশো যুগল সাতপাকে বাঁধা পড়বেন, তখন শুধু রাজভবনেরই নয়, গোটা রাজ্যেরই ইতিহাসে লেখা হবে নতুন এক অধ্যায়— মানবিকতার রঙে রাঙানো তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন।


