Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: মমতা তৃণমূলের (Sumit Roy) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের অস্বস্তি আরও বাড়ল। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর সেই আবেদন খারিজ করে দিলেন। আদালত থেকে কোনও সুরক্ষাকবচ পেলেন না সুমিত।
রক্ষাকবচে ‘না’ (Sumit Roy)
শালবনীতে জমি দুর্নীতি মামলায় গত ১০ সেপ্টেম্বর সুমিতকে (Sumit Roy) গ্রেফতার করেছিল সিআইডি। এছাড়াও বাকি চারটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করা হয়। এই চারটি মামলাতেই অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন সুমিত। কিন্তু তা খারিজ করে দিল হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিতে সুমিতের আইনজীবী শঙ্করায়ন এবং অয়ন ভট্টাচার্য্য আদালতে সওয়ালে আবেদন করেন, এই চারটি মামলায় সুমিতকে রক্ষাকবচ দেওয়া হোক। অন্য দিকে, সেই আবেদনের বিরোধিতা করে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতকে জানান, সুপ্রিম কোর্ট সুমিতের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তা শুনে বিচারপতি ভট্টাচার্য্য তাঁর পর্যবেক্ষণে বলেন, “রক্ষাকবচে এখন আর কোনও লাভ নেই। তাই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না আদালত।’
সুমিত ঘোষের অভিযোগ ছিল, বিজেপির মদতে তাঁর বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন ও মিথ্যে ফৌজদারি মামলা রুজু করা হচ্ছে। পরিকল্পিতভাবে তাঁকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। তাই আদালতের দ্বারস্থ হয়ে সুমিত আবেদন করেছিলেন, ভবিষ্যতে যেন তাঁর বিরুদ্ধে আর কোনও ফৌজদারি মামলা দায়ের না হয় এবং ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছে, সেই গুলিতে তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়। কিন্তু সুমিতের এই অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।


