Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন(CP Radhakrishnan)। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তাঁকে প্রার্থী করে এবং বিপুল ভোটে জয়ী করে তোলে। মঙ্গলবার ফলাফল ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দীর্ঘদিনের পরিকল্পনা ও কৌশলের ফলস্বরূপ এই জয় এসেছে। রাধাকৃষ্ণনের নির্বাচনে জয় এনডিএ-র সাংবিধানিক পদে আরও দৃঢ় প্রভাব বিস্তারের প্রমাণ দিল।
প্রধানমন্ত্রী মোদির প্রতিক্রিয়া (CP Radhakrishnan)
এক্স-এ (পূর্বতন টুইটার) প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “রাধাকৃষ্ণন সবসময় সমাজের প্রান্তিক মানুষদের ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য কাজ করেছেন(CP Radhakrishnan)। তিনি তাঁর নিষ্ঠা, বিনয় ও বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে আলাদা পরিচিতি দিয়েছেন।” মোদী আরও জানান, তামিলনাড়ুতে রাধাকৃষ্ণনের দীর্ঘদিনের সামাজিক ও সাংগঠনিক কাজ তাঁকে এই পদে উপযুক্ত করে তুলেছে।
সিপি রাধাকৃষ্ণন কে? (CP Radhakrishnan)
সিপি রাধাকৃষ্ণনের জন্ম ১৯৫৭ সালের ২০ অক্টোবর, তামিলনাড়ুর তিরুপ্পুরে। তিনি ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই আরএসএস-এর সঙ্গে যুক্ত ছিলেন (CP Radhakrishnan)। ১৯৭৪ সালে ভাজপা পূর্বসূরি ভারতীয় জনসংঘের রাজ্য কার্যকরী সমিতির সদস্য হন। তিনি তামিলনাড়ুর প্রভাবশালী গাউন্ডার সম্প্রদায়ভুক্ত, যা ওবিসি শ্রেণিতে গণ্য।
রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলায় তামিলনাড়ু বিজেপি-র সভাপতি হিসেবে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া দু’বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়ে সংসদীয় অভিজ্ঞতাও অর্জন করেন।

রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি (CP Radhakrishnan)
২০২4 সালের ৩১ জুলাই তিনি মহারাষ্ট্রের রাজ্যপালের পদে শপথ নেন। এর আগে প্রায় দেড় বছর ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলান। রাজভবনে কাজের পাশাপাশি জনসংযোগে সরাসরি যুক্ত থেকে তাঁর পরিচিতি আরও বেড়েছিল।
খেলাধুলায় আগ্রহ (CP Radhakrishnan)
রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন। কলেজ জীবনে তিনি টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হন এবং লং-ডিস্ট্যান্স দৌড়ে দক্ষতা দেখান। এছাড়া ক্রিকেট ও ভলিবল খেলাতেও তাঁর আগ্রহ রয়েছে।
আরও পড়ুন : India Nepal Flight Cancel : নেপালের অশান্তির জেরে বাতিল একধিক নেপালগামী বিমান
ভবিষ্যতের গুরুত্ব
সিপি রাধাকৃষ্ণনের উপরাষ্ট্রপতি পদে অভিষেক শুধু এনডিএ নয়, ভারতীয় রাজনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করল। দক্ষিণ ভারতের অভিজ্ঞ এই নেতা কেন্দ্রীয় রাজনীতিতে সাংবিধানিক দায়িত্ব নিয়ে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।


