Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিকেলবেলার আড্ডায় বন্ধুবান্ধব (Creamy Paneer Roll) হঠাৎ বাড়িতে চলে এলে অনেক সময়ই বোঝা মুশকিল হয়-চায়ের সঙ্গে কী পরিবেশন করবেন? মিষ্টি নয়, আবার ভারী কিছু দিলেও চলে না। ঠিক এই সময়েই আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু পনির রোল। খেতে যেমন দারুণ, বানাতেও লাগে খুব কম সময়।
যে উপকরণগুলো দরকার হবে: (Creamy Paneer Roll)
প্রথমেই লাগবে প্রায় ১৫০ গ্রাম টাটকা (Creamy Paneer Roll) পনির। সঙ্গে প্রায় ৫০ গ্রাম টকদই, আদা ও রসুনবাটা করে রাখুন দুই টেবিলচামচ করে। কুচোনো কাঁচালঙ্কা চারটি, বড় পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি একটি করে। লেবুর রস দরকার হবে দুই টেবিলচামচ, আর মসলার মধ্যে নিন কাজুবাটা, চারমগজবাটা, আমচুর, কাবাব মশলা ও গুঁড়ো লঙ্কা-সবই দুই টেবিলচামচ করে। ময়দা লাগবে প্রায় ২০০ গ্রাম, নুন-চিনি স্বাদমতো, আর ভাজার জন্য তেল ও মাখন।
তৈরির পদ্ধতি: (Creamy Paneer Roll)
প্রথমে পনির সমান আকারে চৌকো টুকরো করে (Creamy Paneer Roll) কাটুন। এবার একটি বড় বাটিতে দই, আদা-রসুনবাটা, কাজুবাটা, চারমগজবাটা, কাবাব মশলা, গুঁড়ো লঙ্কা, সামান্য গরমমশলার গুঁড়ো ও নুন একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণে পনিরের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন যাতে মসলা ভালো করে ঢুকে যায়।

এর পর প্রতিটি পনির টুকরোর গায়ে সামান্য আমচুর ছিটিয়ে দিন-এতে টকভাব ও স্বাদ দুটোই বাড়বে। এবার শিকে গেঁথে কাঠকয়লার আগুনে বা ওভেনে হালকা রোস্ট করে নিন। রোস্ট করা পনিরের টুকরোগুলো আলাদা করে রাখুন।
এখন তৈরি হবে রোলের পরোটা। ময়দা, সামান্য নুন ও এক চিমটে চিনি মিশিয়ে নরম আটা তৈরি করুন। সামান্য তেল বা মাখন দিয়ে তাওয়া বা প্যানে সোনালি করে ভেজে নিন।
আরও পড়ুন: Matua Community on SIR: ঠাকুরনগরে আন্দোলনে উত্তাল মতুয়ারা, এসআইআরের বিরুদ্ধে অনশন শুরু
অন্য প্যানে সামান্য তেল গরম করে কুচোনো পেঁয়াজ ও ক্যাপসিকাম ভেজে নিন, তারপর তাতে রোস্ট করা পনির মিশিয়ে দিন। হালকা নেড়েচেড়ে নামিয়ে রাখুন।
এবার প্রতিটি পরোটার মাঝে এই পনির মিশ্রণ সাজিয়ে দিন। উপরে লেবুর রস, কাঁচালঙ্কা কুচি ছিটিয়ে পরোটা মুড়ে নিন রোলের আকারে। চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল বা বাটার পেপারে মুড়ে পরিবেশন করতে পারেন।
ছোট টিপস:
- পনির আগে থেকে হালকা ভেজে নিলে রোলের স্বাদ আরও বাড়ে।
- কাঠকয়লার গন্ধ না থাকলে ওভেন বা নন-স্টিক প্যানে রোস্ট করতে পারেন।
- টকদইয়ের পরিবর্তে এক চিমটে ক্রিম দিলে রোল আরও মোলায়েম হবে।
চায়ের সঙ্গে এই পনির রোল একদম পারফেক্ট।


