Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধোনি মাঠে মানেই মাঠে উন্মাদনা তুঙ্গে। ব্যাট হাতে হোক বা উইকেটের পিছনে, মাথা ঠান্ডা রেখে ম্যাচ জেতায় তাঁর জুড়ি মেলা ভার (MS Dhoni)।
MS Dhoni Update
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যখন তখন ধোনি সমর্থক ছাড়াও মন ভেঙেছিল বিশ্ব ক্রিকেট প্রেমীদের (MS Dhoni)। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন এমএসডি।
গত আইপিএল শেষ হওয়ার পর সবার মনে একটাই প্রশ্ন আবার কবে মাঠে দেখা যাবে ‘ক্যাপ্টেন কুলকে’ (MS Dhoni)। যদিও মাঝে মাঝেই চলতে থাকে ধোনির অবসর নিয়ে জল্পনা।
আইপিএলে গত মরশুমে অধিনায়ক হিসেবে খেলতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে কিন্তু আগামী মরশুমেও কি দেখা যাবে ধোনিকে? সেই প্রশ্নের জবাবে মুখ খুললেন ধোনি।

দেশের জার্সিতে দুটো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ধোনি ৪৪ ছুঁয়ে ফেলেছেন। আগামী মরশুমে আদৌ কি দেখা যাবে তাঁকে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ধোনি সম্প্রতি নিজের চিকিৎসকের সঙ্গে কথোপকথনের কথা তুলে ধরেছেন (MS Dhoni)। সেখানেই তিনি জানিয়েছেন যে তাঁর চিকিৎসক নাকি বলেছেন আরও পাঁচ বছর এমএসডি খেলতে পারবেন।
মজার ছলে এই কথা বললেও এটুকু আভাস পাওয়া যাচ্ছে যে আগামী মরশুমেও ২২ গজে সিএসকের জার্সিতে ফের নামছেন তিনি। যদিও পাঁচ বছর টানা খেলাটা হয়ত সম্ভব হবে না।
ধোনি প্রেমীদের জন্য এই খবর উৎসবের থেকে কম কিছু না। ধোনি মজার ছলে বলেছেন, ‘আসলে আমার চিকিৎসক আমাকে বলেছেন যে আগামী পাঁচ বছর আমি শুধু চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব। কিন্তু শরীর আমার সঙ্গ দেবে না।’

ধোনি আইপিএলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। সিএসকে এখনও পর্যন্ত পাঁচবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচবারই তিনিই অধিনায়ক ছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন (MS Dhoni)। ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন এমএসডি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনির জনপ্রিয়তা এখনও আকাশছোঁয়া। সাত নম্বর জার্সি পরে তিনি মাঠে নামলে এখনও গ্যালারি সোচ্চার হয় তাঁর নামে (MS Dhoni)। বলা যেতেই পারে আবার মাঠ জুড়ে উঠতে চলেছে ধোনি ঝড়।


