Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শাহিনকে নিয়ে কী আপডেট দিলেন পাকিস্তানের অধিনায়ক (Shaheen Afridi)?
বিশ্বকাপে শাহিনকে পাবে পাকিস্তান? (Shaheen Afridi)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন সব দলের কাছেই পাখির চোখ। এই মুহূর্তে চোটের কবলে থাকা শাহিন আফ্রিদিকে বিশ্বকাপের দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী সলমন আগা। তিনি আশা প্রকাশ করেছেন হাঁটুর চোট সরিয়ে টুর্নামেন্টে মাঠে ফিরবেন আফ্রিদি। এই মুহূর্তে পাকিস্তান বোর্ডের তত্ত্বাবধানে রিহ্যাব চলছে আফ্রিদির। লাহোরে হাই পারফরম্যান্স সেন্টারে পিসিবির মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানে রয়েছেন পাকিস্তানের এই পেসার (Shaheen Afridi)।
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক আশা করছেন বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন আফ্রিদি। সলমন আগা বলেন, ‘আমরা আশা করছি বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবে আফ্রিদি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মেডিক্যাল প্যানেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান (Shaheen Afridi)।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে রিহ্যাব করতে দেখা যায় আফ্রিদিকে। তবে চোটের কারণে বেশিক্ষণ করতে পারেননি তিনি। যা কিন্তু চিন্তা বাড়াচ্ছে দল এবং দলের সমর্থকদের। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলাকালীন চোট পান আফ্রিদি। যার ফলে তাঁকে ছেড়ে দেয় ব্রিসবেন হিট। তবে এর আগেও হাঁটুতে চোটের কারণে ভুগতে হয়েছে তাঁকে। ২০২১ সালে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে।
সলমন জানান শ্রীলঙ্কা সিরিজের পাশাপাশি বিশ্বকাপের দলেও তাঁদের ভারসাম্য রয়েছে। শ্রীলঙ্কার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গও উল্ল্যেখ করেন তিনি। সলমন বলেন, ‘এই সিরিজ বিশ্বকাপের আগে প্লেয়ারদের সাহায্য করবে। বিশেষ করে যারা শ্রীলঙ্কায় বেশি ক্রিকেট খেলেনি।’ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটা ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই গ্রুপে রয়েছে ভারত। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা (Shaheen Afridi)।


