Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) ঘিরে ফের চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, সম্প্রতি একটি ই-মেলের মাধ্যমে রাজ্যপালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই মেলে বিস্ফোরণের মাধ্যমে তাঁকে হত্যা করার হুমকি রয়েছে বলে জানা যাচ্ছে। বিষয়টি সামনে আসতেই দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রককে অবহিত করা হয়। গভীর রাতেই রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জরুরি বৈঠকে বসেন নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকরা।
লোকভবনের নিরাপত্তা আরও জোরদার (CV Ananda Bose)
এই ঘটনার পর লোকভবনের নিরাপত্তা আরও জোরদার (CV Ananda Bose) করা হয়েছে। বর্তমানে রাজ্যপালের নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি সিআরপিএফ মোতায়েন রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সিভি আনন্দ বোস জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। তবুও এই ধরনের হুমকি প্রশাসনকে নতুন করে সতর্ক করেছে। যদিও রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যপাল শারীরিক ভাবে সুস্থ ও নিরাপদ আছেন।
এই ধরনের হুমকি এই প্রথম নয় (CV Ananda Bose)
প্রসঙ্গত, রাজ্যপালের উদ্দেশে এই ধরনের হুমকি এই (CV Ananda Bose) প্রথম নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন মাধ্যমে হুমকি বার্তা এসেছে বলে জানা গিয়েছে। তা সত্ত্বেও রাজ্যপালের অবস্থান বরাবরই ব্যতিক্রমী। সম্প্রতি তিনি প্রকাশ্যে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন। তাঁর দাবি, তিনি সাধারণ মানুষের উপর পূর্ণ আস্থা রাখেন এবং বিশ্বাস করেন, বাংলার মানুষই তাঁর প্রকৃত নিরাপত্তা।
আরও পড়ুন: Gangasagar Fire: মেলা শুরুর আগেই আগুন, গঙ্গাসাগরের অস্থায়ী ছাউনি পুড়ে ছাই
রাজ্যপাল ও শাসক দলের মধ্যে চলমান সংঘাতের প্রসঙ্গ
এই ঘটনার পটভূমিতে ফের উঠে এসেছে রাজ্যপাল ও শাসক দলের মধ্যে চলমান সংঘাতের প্রসঙ্গ। গত নভেম্বর মাসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি তীব্র মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের বক্তব্যের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়।


