Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানে মাত্র ১৫ বছর বয়সি এক স্কুলপড়ুয়া কিশোরকে জনপ্রিয় অ্যানিমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যান্ডাই চ্যানেলে সাইবার হামলার অভিযোগে গ্রেফতার করেছে টোকিও মেট্রোপলিটন পুলিশ(Cyber Attack)। অভিযোগ, সে ChatGPT-এর সহায়তায় একটি সফটওয়্যার তৈরি করে প্ল্যাটফর্মের নিরাপত্তার দুর্বলতাকে কাজে লাগিয়ে হাজার হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢুকে পড়ে।
সাইবার হামলার অভিযোগে গ্রেফতার কিশোর (Cyber Attack)
পুলিশের দাবি, ২০২৫ সালের ৪ নভেম্বর কিশোরটি ব্যান্ডাই চ্যানেলের সার্ভারে ভুয়ো কমান্ড পাঠিয়ে মোট ৪৬,৮১২টি ব্যবহারকারী অ্যাকাউন্টের সদস্যপদ বাতিল করে দেয়। এর ফলে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সংস্থাটিকে সিস্টেম মেরামতের জন্য পরিষেবার একটি বড় অংশ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পুরো পরিষেবা স্বাভাবিক হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগে।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত কিশোর প্ল্যাটফর্মের একটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে সেটি কাজে লাগায়। সংস্থা তার প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার পরও সে প্রায় ৩০ বার আইপি ঠিকানা পরিবর্তন করে হামলা চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
জিজ্ঞাসাবাদে কিশোর স্বীকার করেছে যে, সফটওয়্যারটির সোর্স কোড সে নিজেই তৈরি করেছিল। তবে একটি প্রক্রিয়া সম্পন্ন হতে বেশি সময় লাগায় সে ChatGPT-এর সাহায্যে সেটিকে অন্য একটি প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করে। তার দাবি, সংস্থার বিরুদ্ধে ব্যক্তিগত কোনো ক্ষোভ ছিল না। বরং “অনেক অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব ছিল বলেই” সে এই প্ল্যাটফর্মকে লক্ষ্যবস্তু বানায়।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ছোটবেলা থেকেই নিজে নিজে প্রোগ্রামিং শিখেছিল। চতুর্থ শ্রেণি থেকেই কম্পিউটার ব্যবহার শুরু করে এবং পরে নিজেই কোডিং দক্ষতা অর্জন করে। চলতি বছরের জুন মাসেও অন্য কম্পিউটার-সংক্রান্ত অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল(Cyber Attack)।
আরও পড়ুন: Trump Threat: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ‘আজ রাতেই ইরানে আরও বড় হামলা হতে পারে’
ঘটনার পর ব্যান্ডাই নামকো ফিল্মওয়ার্কস ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পৃথকভাবে সতর্কবার্তা পাঠায় এবং ফিশিং বা ভুয়ো ই-মেইল সম্পর্কে সতর্ক থাকতে বলে(Cyber Attack)। যাদের সদস্যপদ বাতিল হয়েছিল, তাদের পুনরায় রেজিস্ট্রেশনের অনুরোধ জানানো হয় এবং পরিষেবা ব্যাহত হওয়ার সময়ের সাবস্ক্রিপশন ফিও ফেরত দেওয়ার ঘোষণা করা হয়। সংস্থার দাবি, এখন পর্যন্ত ফাঁস হওয়া তথ্য অনলাইনে প্রকাশ বা অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।



