Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট সম্প্রতি মুম্বইয়ের বাড়িতে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অন্তরঙ্গ অনুষ্ঠানে জাঁকজমকের বদলে ছিল সরলতার ছাপ। তবে বিয়ের কয়েক দিন পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গৌরী স্প্র্যাটের বিশেষভাবে তৈরি বিয়ের আংটি(Amir Gauri Ring)।
বিরল রত্নে শোভিত বিয়ের আংটি (Amir Gauri Ring)
প্রকাশিত তথ্য অনুযায়ী, এই কাস্টম-মেড আংটিটি তৈরি করতে তিন মাসেরও বেশি সময় লেগেছে। বিরল রত্ন সংগ্রহ থেকে শুরু করে ডিজাইন, সেটিং ও ফিনিশিং সব মিলিয়ে প্রায় ২৫৬ ঘণ্টা পরিশ্রম করেছেন ১৩১ জন দক্ষ কারিগর। আংটির মূল আকর্ষণ একটি মাদাগাস্কার চুনি বা রুবি, যা বিশেষজ্ঞদের মতে অত্যন্ত বিরল।
হিন্দুস্তান টাইমসকে কুইন (QWEEN)-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও অমিত কুমার জানান, এই চুনি ‘ওয়ান ইন আ মিলিয়ন’-এরও বেশি বিরল। প্রচলিত হিরের সলিটেয়ারের পরিবর্তে আমির একটি প্রাকৃতিক চুনি বেছে নিয়েছেন, যা আংটিটিকে আরও স্বতন্ত্র করে তুলেছে।
চুনিটি ক্যাবোশন কাটে পালিশ করা হয়েছে। অর্থাৎ, এতে সাধারণ রত্নের মতো বহু ফেসেট নেই; বরং মসৃণ, গম্বুজাকৃতির আকৃতি বজায় রাখা হয়েছে। এই ধরনের কাট সাধারণত ভিন্টেজ ও রাজকীয় গয়নায় দেখা যায় এবং রত্নের স্বাভাবিক রং ও সৌন্দর্যকে গুরুত্ব দেয়।
আংটির নকশাতেও রয়েছে রাজকীয় ছোঁয়া। মুকুট-অনুপ্রাণিত সোনার সেটিং, সূক্ষ্ম মিলগ্রেন ডিটেলিং এবং প্রাচীন অলঙ্কারের আদলে তৈরি ডিজাইন একে পারিবারিক উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়নার মতো চেহারা দিয়েছে(Amir Gauri Ring)।
আরও পড়ুন: Cyber Attack: ChatGPT-র সহায়তায় সাইবার হামলা! জাপানে গ্রেফতার ১৫ বছরের কিশোর
এটি অবশ্য গৌরীর জন্য আমিরের প্রথম কাস্টম গয়না নয়। এর আগে তিনি গৌরীকে ব্রাজিলিয়ান অ্যাকোয়ামেরিন ও প্রাকৃতিক হিরে বসানো একটি বিশেষ আংটিও উপহার দিয়েছিলেন(Amir Gauri Ring)। পাশাপাশি, বিয়ের অনুষ্ঠানে আমির খানের পরা মোটা রুপোর নূপুর নিয়ে অনুরাগী ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে।



