Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ১৯৯৯ সালের ২৯ অক্টোবর দিনটি আজও ভুলতে পারেনি ভারতের আবহাওয়া দফতর ‘মৌসম’ (Cyclone Threat Looms)। ওই দিনই ওডিশার উপকূলে ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর সুপার সাইক্লোন। প্রাণ হারিয়েছিলেন অন্তত দশ হাজার মানুষ। ইতিহাসবিদেরা বলেছিলেন, সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের পর এমন ধ্বংসযজ্ঞ আর দেখেনি ওডিশা। ঠিক ২৬ বছর পর, প্রায় একই সময়ে ফের এক ঘূর্ণিঝড়ের আতঙ্ক তার নাম ‘মান্থা’।

কোথায়, কখন, কতটা তীব্র? (Cyclone Threat Looms)
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কাঁকিনাড়া অঞ্চলে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ‘মান্থা’।
বাতাসের বেগ (Cyclone Threat Looms)
ল্যান্ডফলের সময়ে ‘মান্থা’-র কেন্দ্রের চারপাশে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ, এটি “তীব্র ঘূর্ণিঝড়” হিসেবে ধরা হচ্ছে, তবে ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের তুলনায় অনেকটাই দুর্বল।

বর্তমান অবস্থান (Cyclone Threat Looms)
দক্ষিণ আন্দামান সাগরে উৎপন্ন ঘূর্ণাবর্তটি রবিবার সকালে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে উত্তর–উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে সেটি।
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা
যদিও ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, তবুও তার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে না রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস (Cyclone Threat Looms)
সোমবার (২৭ অক্টোবর)
- প্রভাবিত জেলা: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি
- বৃষ্টি: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি
- বাতাস: ঘণ্টায় ৩০–৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া
মঙ্গলবার (২৮ অক্টোবর)
- ভারী বৃষ্টি সতর্কতা: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর
- হালকা থেকে মাঝারি বৃষ্টি: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
বুধবার (২৯ অক্টোবর)
- ভারী বৃষ্টি সম্ভাবনা: হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
বৃহস্পতিবার (৩০ অক্টোবর)
- প্রভাবিত জেলা: বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ
- বৃষ্টি: ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও বৃষ্টি
বুধবার থেকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:Manipur: ৫০ বছর পর ঘরে ফেরা ‘বুড়ো বিপ্লবী’! শেষমেশ কি নাগা শান্তির পথ খুলে গেল?
সতর্কতা ও প্রস্তুতি নিন (Cyclone Threat Looms)
- মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- উপকূলবর্তী এলাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
- কৃষকদের ফসল কাটার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
- নাগরিকদের আবহাওয়া দফতরের নিয়মিত বুলেটিন নজরে রাখার পরামর্শ।



