Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে (Dhruv Rathee Released) ছেড়ে দিয়েছে গুরুগ্রাম পুলিশ। শনিবার সকালে তাঁর বাড়ি থেকে আটক করার পর দীর্ঘ সময় পুলিশি হেফাজতে ছিলেন তিনি। সূত্রের খবর, শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৩টের মধ্যে কোনও এক সময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়।
কেন আটক? (Dhruv Rathee Released)
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-র আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুবের (Dhruv Rathee Released) । সেই কর্মসূচিতে অংশ নিতে বাড়ি থেকে বেরোনোর আগেই তাঁর কাছে পৌঁছে যান পুলিশকর্মীরা। প্রথমে তাঁকে যন্তর মন্তরে না যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু ধ্রুব সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে। এর পর রাত পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
সিজেপির তিন মূর্তি গ্রেফতার (Dhruv Rathee Released)
এ দিকে, CJP-র তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকেও শনিবার দিল্লি বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। মুম্বই থেকে তাঁদের বিমান অবতরণের পর বিমানের ভিতরেই ঢুকে তাঁদের নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে দলকে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই তিন নেতাকে আটক করা হয়েছে। পরে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়।
আরও পড়ুন: CJP Leaders Released: ‘আরশোলারা মরে না’, দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তির পর CJP-র বার্তা
CJP-র আহ্বায়ক দীপকে আগেই গ্রেফতারির আশঙ্কায় অজিঙ্ক শিন্দেকে দলের নেতা হিসেবে ঘোষণা করেছিলেন। বর্তমানে সিজেপির তিন নেতাকেই শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। তিন নেতার মুক্তির খবর সামনে আসতেই সিজেপির তরফে বিবৃতি দিয়ে পুলিশের পদক্ষেপের সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, “আরশোলারা কখনও মরে না। অবশেষে দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে ছাড়তে বাধ্য হল দিল্লি পুলিশ।”


