Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি (Cyclone Update News) বাড়িয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলেছে প্রবল। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
কী বলছে হাওয়া অফিস? (Cyclone Update News)
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (Cyclone Update News) সকাল সাড়ে ৫টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৪.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং কলিঙ্গপত্তনম থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। তামিলনাড়ুর চেন্নাই থেকে এর দূরত্ব প্রায় ৫৮০ কিলোমিটার। অন্যদিকে ওড়িশার গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ৫৯০ কিলোমিটার দক্ষিণে রয়েছে আকভান।
শুক্রবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা (Cyclone Update News)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর-উত্তরপশ্চিম দিকে (Cyclone Update News) এগিয়ে আগামী শুক্রবার, ২০ নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। নারসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, গোপালপুরের ঠিক পূর্বদিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা (Cyclone Update News)
আকভান এর সরাসরি স্থলভাগে প্রবেশ পশ্চিমবঙ্গে না হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের আশঙ্কা রয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ (Cyclone Update News) পরগনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের এক দুটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির বহু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক-দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
২০ নভেম্বর দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Cyclone Update News)
ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
২১ নভেম্বরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (Cyclone Update News) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ২২ ও ২৩ নভেম্বর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ২৪ নভেম্বর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আপাতত বড় কোনও সতর্কতা নেই
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা থাকলেও উত্তরবঙ্গে আপাতত স্বস্তি। ২০ নভেম্বর সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পরবর্তী সময়ে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ২৩ নভেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থেকে অতি উত্তাল হওয়ার আশঙ্কা। ১৯ নভেম্বর সকাল থেকে ২০ নভেম্বর দুপুর পর্যন্ত সমুদ্রের পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
২০ নভেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর পশ্চিমবঙ্গ উপকূলেও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই কলকাতা ও হলদিয়া বন্দরে ডিস্ট্যান্ট ওয়ার্নিং সিগন্যাল নম্বর ২ জারি করা হয়েছে। সাগর দ্বীপ বন্দরে জারি রয়েছে সেকশনাল সিগন্যাল নম্বর ২, ৪ ও ৫।
সব মিলিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভান এর গতিবিধির দিকে কড়া নজর রাখছে আবহাওয়া দফতর। বিশেষ করে শুক্রবার দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


