Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ (Fire Incident) সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোররাত প্রায় ৪টে নাগাদ আগুন লাগে এলাকার একটি গুদামে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তির একাধিক ঘরে। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা (Fire Incident)
স্থানীয় সূত্রে খবর ভোররাতে প্রথমে একটি গুদাম (Fire Incident) থেকে আগুনের শিখা দেখতে পান বাসিন্দারা। গুদামের পাশেই ঘনবসতিপূর্ণ বস্তি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকা থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে (Fire Incident)
প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে পর্যায়ক্রমে মোট ১৪টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামানো হয়। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলকর্মীদের তৎপরতায় ভিতরে আটকে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে ঠিক কতটা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছ তা এখনও স্পষ্ট নয়।


