Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দর্শকের প্রিয় জি বাংলাতে আরও একটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। জি বাংলা (Zee Bangla) তার সর্বশেষ প্রাইমটাইম ফিকশন ‘দাদামণি’ (Dadamoni) উপস্থাপন করতে পেরে খুব গর্বিত। এই ধারাবাইকে ভাই বোনের ভালোবাসা ,সামাজিক পরিবর্তনে একটি অনুপ্রেরণামূলক যাত্রাপথ দেখানো হবে। ধারাবাহিকটি নিনি চিনির ম্যাম্মাস প্রোডাকশন দ্বারা প্রযোজিত। এই নতুন ধারাবাহিক ৭ জুলাই সোমবার রাত ৮.৩০ জি বাংলায় সম্প্রচারিত হবে।
চার বোনের তত্ত্বাবধায়ক (Dadamoni)
‘দাদামণি’ (Dadamoni) ধারাবাহিকটি গ্রামবাংলার প্রেক্ষাপটে। মূলত গল্প দাদা সোমের জীবন অনুসরণ করে, যে একজন নিবেদিত প্রাণ ভাই। যিনি তাঁর চার বোনের একমাত্র তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করেন। আসলে যখন তাঁদের মা পরিবার ত্যাগ করে চলে যায়, বাবা মদ্যপানে আকৃষ্ট হয়, তখন সংসারের ভার ও চার বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। চার বোনের সুখ দাদার লক্ষ্য হয়ে ওঠে। দাদা সোম বিশ্বাস করে, বোনদের বিয়ে ঠিক করাই তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র উপায়। কিন্তু প্রতিটি বোনের স্বপ্ন থাকে অন্য। যা তাঁদের ঐতিহ্যর দেয়ালের মধ্যে মানায় না। আর দাদা একজন প্রচলিত রক্ষক থেকে কীভাবে সহানুভূতিশীল সমর্থকে পরিণত হবে? তার যাত্রাপথ ও নানান উত্থান পতনের দ্বারা চিহ্নিত। সে নতুন পথে পরিচালিত হয় তাঁর শৈশবের বন্ধু পার্বতীর প্রভাবে।
নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ (Dadamoni)
‘দাদামণি’ (Dadamoni) ধারাবাহিকটি এক ভাইয়ের গভীর আবেগ ও তাঁর যাত্রাপথ, সবটাই তাঁর বোনদের ঘিরে আবর্তিত। বোনদের জন্য সে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। আর এই ত্যাগ কেবল তাঁর কর্ম নয়, নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ ঘটায়। দাদা সোমের চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন (Pratik Sen)। পার্বতী চরিত্রে অনুষ্কা চক্রবর্তী (Anuska Chakraborty) অভিনয় করছেন। শৈশবের বন্ধু পার্বতী একজন দূরদর্শী ডাক্তার। পার্বতীর সাথে সোমের যোগাযোগ হওয়ার পর তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকে। পার্বতী ঐতিহ্যকে সম্মান করে এবং প্রগতিশীল পছন্দের পক্ষে কথা বলে।

আরও পড়ুন: War 2: এক ফ্রেমে ধরা দেবেন না হৃতিক ও এনটিআর! ঘনাচ্ছে রহস্য
চার বোনের চরিত্র
ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে চার বোন। বড় বোন রত্না, পরিবারের শান্ত স্তম্ভ হিসেবে কাজ করে। তার ভাইকে সাহায্য করে সে। রত্না একজন পেশায় স্কুল শিক্ষিকা। তার স্বপ্ন সে একদিন তার নিজস্ব স্কুল খুলবে। যেখানে পিছিয়ে পড়াদের কাছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবে সে। দ্বিতীয় বোন রেশমি, সে একজন খাদ্যপ্রেমী। যাঁকে সব সময় কিছু না কিছু খেতে দেখা যাবে। সে তাঁর ইংরেজি ভাষাকে উন্নত করার জন্য দৃঢ প্রতিজ্ঞা। সে কেউ বুঝতে পারুক, না পারুক। সে তাঁর চেষ্টা চালিয়ে যেতে কখনও দ্বিধাবোধ করে না। আর তৃতীয় বোন রানী, যে পরিবারের ‘স্বরাষ্ট্রমন্ত্রী’।
রান্নাঘর পরিচালনা করে রানী। সব দিকে সজাগ নজর তাঁর। প্রতিটি পয়সার হিসাব রাখে সে। বলা যেতে পারে, সে পরিবারের একটি শক্তিশালী স্তম্ভ। আর ছোট বোন রিমলি। ভাইবোনদের মধ্যে সবচেয়ে ছোট, তাই দাদা সোমের চোখের মণি। সে তাঁর দাদার কাছে খুব আদরের। দাদার জীবনের প্রতিটি মুহূর্ত কেবল তাঁর জন্য প্রার্থনা ও ভালবাসায় পূর্ণ।
আরও পড়ুন: Dev-Rukmini: মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত, টলিউড ছেড়ে বলিউডে দেবের ভাগ্য গড়ার লড়াই!
জটিলতাগুলিকে সুন্দর ভাবে তুলে ধরা
‘দাদামণি’ একটি পারিবারিক গল্পের থেকে বেশি কিছু। এখানে নিঃস্বার্থ ভালোবাসাকে তুলে ধরা হয়েছে। জি বাংলা বাংলার বিকশিত কাঠামোকে প্রতিফলিত করে এমন গল্প করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ‘দাদামণি’ ধারাবাহিকে আধুনিক পারিবারিক জীবনের জটিলতাগুলিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যেখানে বহু পুরনো মূল্যবোধ, ব্যক্তিগত উচ্চকাঙ্ক্ষার সাথে মিলিত হয়। যেখানে ভালোবাসার অর্থ বলতে বোঝায়, ছেড়ে দেওয়া, সমর্থন করা এবং পাশে দাঁড়ানো।


