Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: এই সপ্তাহে সূর্য তুলা রাশিতে প্রবেশ করায় তার প্রভাব কিছুটা দুর্বল হবে (Daily Horoscope), তবে তুলায় অবস্থানরত মঙ্গলের সঙ্গে যুগলবন্দি হয়ে গঠিত আদিত্য-মঙ্গল যোগ সূর্যের শক্তি পুনরুদ্ধার করবে। এর ফলে অনেক রাশির জাতকদের জীবনে ঘটবে নানা পরিবর্তন কারও জন্য শুভ, কারও জন্য চ্যালেঞ্জপূর্ণ।
মেষ রাশি (Daily Horoscope)
এই সপ্তাহে শরীরচর্চা ও খাদ্যাভ্যাসে সচেতন থাকুন। বিনিয়োগ থেকে প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হতে পারে। পারিবারিক ব্যয় বেড়ে যেতে পারে এবং গুরুজনদের সঙ্গে মতভেদ ঘটতে পারে। সপ্তাহের মাঝামাঝি সম্পত্তি সংক্রান্ত বিরোধ দেখা দিতে পারে। সন্তানের আচরণে বিব্রত হতে পারেন। সপ্তাহের শেষে দাম্পত্য সম্পর্কে অশান্তি আসতে পারে।
বৃষ রাশি (Daily Horoscope)
সপ্তাহের শুরুতেই নতুন আয়ের রাস্তা খুলতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণের যোগ আছে। পাওনা অর্থ ফেরত পেতে পারেন, তবে ঋণ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলুন। সন্তান সংক্রান্ত উদ্বেগ কমবে, কিন্তু সপ্তাহের মাঝামাঝি মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তি কেনাবেচার সুযোগ আছে, তবে কাউকে আর্থিক সাহায্য করার আগে ভাবুন।
মিথুন রাশি (Daily Horoscope)
খেলাধুলা বা সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পাবেন। পুরনো রোগ ফিরে আসতে পারে, সতর্ক থাকুন। যানবাহন সংক্রান্ত বিপদের আশঙ্কা আছে। সপ্তাহের মাঝামাঝি সম্পত্তি সংক্রান্ত ব্যয় বাড়বে। জীবনসঙ্গীর ব্যস্ততা আপনাকে মানসিকভাবে দূরে রাখবে।
কর্কট রাশি (Daily Horoscope)
সপ্তাহের শুরুতে দুশ্চিন্তা বাড়বে। সেবামূলক কাজে অর্থব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে বিরোধের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সপ্তাহের মাঝামাঝি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।
সিংহ রাশি (Daily Horoscope)
সপ্তাহের শুরুতে সামান্য শারীরিক অসুবিধা হতে পারে। অপ্রয়োজনে খরচ বাড়বে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল হতে পারে, তাই সময় নিন। সপ্তাহের মাঝামাঝি গলার সমস্যা বাড়তে পারে, তবে সংসারের দায়িত্ববোধে আপনি উজ্জ্বল থাকবেন।
কন্যা রাশি (Daily Horoscope)
শিক্ষার্থীদের জন্য সপ্তাহের শুরুটা কিছুটা কঠিন হতে পারে। বিনিয়োগে ঝুঁকি না নেওয়াই ভালো। আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য সময় ভালো, সুযোগ কাজে লাগান। দাম্পত্যে মনোমালিন্য বাড়তে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন, বিশেষ করে পেটের সমস্যা এড়িয়ে চলুন।
তুলা রাশি (Daily Horoscope)
আপনার রাশিতে সূর্য, মঙ্গল ও শুক্রের মিলনে উদ্যম বৃদ্ধি পাবে। কাজের জায়গায় সফলতা পাবেন, একাধিক উৎস থেকে আয় আসবে। বন্ধুর সহযোগিতা মিলবে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি ঋণ দিলে ফেরত পেতে সমস্যা হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় মতভেদ ও পেটের অসুখ হতে পারে।
বৃশ্চিক রাশি (Daily Horoscope)
সপ্তাহের শুরুতে নতুন আয়ের পথ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা কমবে। আটকে থাকা টাকা ফিরে আসবে। সন্তান নিয়ে চিন্তা কমবে। সপ্তাহের মাঝামাঝি ঋণ পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি কেনাবেচায় শুভ সময়। তবে অর্থ ধার দেওয়ার আগে ভেবে নিন।
ধনু রাশি
সপ্তাহের শুরুতে সর্দি-কাশিতে ভুগতে পারেন। বহুদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তি সম্ভব। ভাই-বোনের সহযোগিতা পাবেন। ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি অনিশ্চিত অর্থলাভের যোগ আছে। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন কমবে।
মকর রাশি
সপ্তাহের শুরুতে পারিবারিক ব্যয় বাড়বে। ডেয়ারি বা পোলট্রির ব্যবসায় লাভ হবে। ঋণ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে চলুন। কর্তৃপক্ষ বা গুরুজনের সঙ্গে মতভেদ হতে পারে। সপ্তাহের মাঝামাঝি ব্যবসায় সাফল্য আসবে। দূর ভ্রমণে বিপদের আশঙ্কা আছে, তাই সাবধান থাকুন।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। জল বা সংক্রামক রোগ থেকে সাবধান থাকুন। সন্তান নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থান ভালো থাকবে। সপ্তাহের শেষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন।
আরও পড়ুন: Kali Puja: কালীপুজোর প্রস্তুতিতে ব্যস্ত কুমোরটুলি, টানা বৃষ্টিতে চিন্তায় মৃৎশিল্পীরা
মীন রাশি
সপ্তাহের শুরুতে পারিবারিক বিবাদ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসা খরচ বাড়বে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠবে। জলবাহিত রোগ থেকে সতর্ক থাকুন। কর্মস্থলে শত্রুতা বাড়তে পারে, তবে পড়াশোনার কারণে বিদেশযাত্রার যোগ আছে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।



