Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো শেষ, কিন্তু উৎসবের আমেজ কমেনি কলকাতার কুমোরটুলিতে। কালীপুজোর (Kali Puja) আনন্দে মেতেছে শহর কলকাতা। আর সেই উপলক্ষ্যে আবারও প্রাণ ফিরে পেয়েছে মৃৎশিল্পীদের এই চেনা গলি। অলিতে গলিতে এখন শুধুই প্রতিমা তৈরির ব্যস্ততা। তবে বৃষ্টির কারণে চিন্তায় কুমোরটুলির শিল্পীরা।
আলোর উৎসবে মেতেছে শহর (Kali Puja)
দুর্গাপুজোর আমেজ সবেমাত্র কিছুটা স্তিমীত হয়েছে, এরই মধ্যে তোরজোর শুরু শ্যামার আরাধনার। আলোর উৎসবে মাতবে শহর কলকাতা সহ বঙ্গবাসী। তবে দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো (Kali Puja)। উৎসবের আগে রমরমা থাকে কুমারটুলিতে। থাকে প্রতিমা কেনার হিড়িক। কুমারটুলিতেও চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, শেষ মুহুর্তের প্রতিমা তৈরির কাজ।

‘বৃষ্টি’ কাঁটা
ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যামা মা-কে মণ্ডপে নিয়ে যাওয়ার পর্ব। তবে ভিলেন এখন বৃষ্টি। যেভাবে লাগাতার বৃষ্টি চলছে রাজ্যজুড়ে, তাতে প্রতিমা শুকানো এবং তাতে রং দেওয়া বড় চ্যালেঞ্জ মৃৎ শিল্পীদের কাছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন শিল্পীরা। আবার দেশের বিভিন্ন প্রান্তে পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় প্রতিমা নিয়ে যাওয়ার পালা। আবার শহরের বড় বড় পুজো মণ্ডপেও বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। শরতের বর্ষণ তাতেও কিছুটা বাধ সেধেছে।
আরও পড়ুন: WB Weather Update: ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা, শীত আসছে কবে?
এদিকে কুমোরটুলিতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। কেউ খুঁটিয়ে দেখছেন রং, কেউ বা মাপজোক করছেন প্যান্ডেলের মাপ অনুযায়ী প্রতিমা। কুমোরটুলিতে এই শিল্পের টানেই এখনও বেঁচে আছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। পুজোর (Kali Puja) আবহে শহর যখন সাজছে আলোয়, তখন সেই আলোয় প্রাণ দিতে দিনরাত এক করে খেটে চলেছেন এই শিল্পীরাই।


