Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার এক দিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি (Damien Martyn)।
কোমায় ডেমিয়েন মার্টিন (Damien Martyn)
বছরের শেষটা অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য মোটেও ভাল গেল না। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বেশ সংবাদ মাধ্যম জানিয়েছে কোমায় চলে গিয়েছেন ডেমিয়েন মার্টিন। তারপর থেকেই উদ্বেক বেড়েছে সমর্থকদের। তাঁর পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা (Damien Martyn)।
মার্টিন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সল্ পর্যন্ত খেলেছেন। তাঁর এই ১৪ বছরের কেরিয়ারে রয়েছে ৬৭টি টেস্ট ও ২০৮টি একদিনের ম্যাচ। ২০০৩ সালের বিশ্বকাপ জয়েও তিনি অন্যতম ভূমিকা রেখেছিলেন। গত ২৬ দেকম্বর হাসপাতালে ভর্তি হন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম মারফত জানানো হয়েছে যে মেনিনজাইটিসে আক্রান্ত মার্টিনের জীবন সংশয় রয়েছে। এখনও সঙ্কটজনক তিনি।

মেনিনজাইটিস ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের দ্বারা হতে পারে এটি একটি গুরুতর ও প্রাণঘাতী রোগ। এর প্রধান লক্ষণগুলো হলো জ্বর, তীব্র মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং বমি বমি ভাব, যা ফ্লু বা সাধারণ সর্দির মতো শুরু হলেও দ্রুত গুরুতর হতে পারে। এই সকল সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হন এই প্রাক্তন অজি কিংবদন্তি (Damien Martyn)।
আরও পড়ুন: Puri Jagannath temple: নিউ ইয়ারে পুরীতে পুণ্যলাভের সুযোগ বাড়ল
মার্টিনের প্রাক্তন সতীর্থ ও দীর্ঘকালের বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘আমান্ডা ও তার পরিবার সব রকম চেষ্টা করছে। এই কঠিন সময়ে আমরা ওদের পাসে আছি। সকলের শুভেচ্ছা কামনা করছি।’ মার্তিকের আরেক সতীর্থ ড্যারেন লেম্যান বলেন, ‘তুমি লড়াকু যোদ্ধা। আমি জানি তুমি লড়াই চালিয়ে যাবে। আমরা তোমার পাশি আছি। তোমার পরিবারের পাশে আছি। তুমি সুস্থ হয়ে ফিরবেই।’
অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্টে তাঁর সংগ্রহে রয়েছে ৪৪০৬ রান। ২০৮টি ওয়ানডে ম্যাচে তাঁর রয়েছে ৫৩৪৬ রান। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর রয়েছে ১৮টি সেঞ্চুরি। দুই ফরমেট মিলিয়ে তাঁর সংগ্রহে রয়েছে ১৪টি উইকেট। ২০০৩ সালের বিশ্বকাপ সব ভারতীয়দের মনে এখন টাটকা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত বিশ্বকাপ ফাইনালে, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সকল সমর্থকদের। সেই ম্যাচ অস্ট্রেলিয়ার হয়ে মার্টিন করেছিলেন ৮৮ রান। ২০০৬ সালে ক্রিকেটের বুট জোড়া তুলে রাখেন তিনি। এরপর ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেত তাঁকে (Damien Martyn)।


