Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাইটহুড উপাধি পেলেন ডেভিড বেকহ্যাম (David Beckham)।
মুকুটে জুড়লো নতুন পালক (David Beckham)
ফুটবল কেরিয়ারে অনেক কৃতিত্ব অর্জন করেছেন তিঁনি। এবার তাঁর কেরিয়ারে যুক্ত হলো নতুন পালক। নাইটহুড তকমা পান বেকস। হয়ে যান স্যার ডেভিড বেকহ্যাম। মঙ্গলবার উইন্ডসোর ক্যাসেলে নাইটহুডের অনুষ্ঠানের পর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানান, এটাই তাঁর জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। বেকহ্যাম বলেন, ‘আমি নিজের কেরিয়ারে খুবই ভাগ্যবান। অনেক কিছু পেয়েছি, অর্জন করেছি। তবে এইধরনের সম্মান গ্রহণ করা, নাইট উপাধি পাওয়া সবকিছুর ঊর্ধ্বে। কোনওদিন ভাবিনি আমি এই উপাধি পাব (David Beckham)।’
২০০৩ সালে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)’ খেতাব পেয়েছিলেন কিংবদন্তি এই ফুটবলার। দীর্ঘ ফুটবল কেরিয়ার এবং সামাজিক অবদানকে সম্মান জানিয়ে এবার তাকে দেওয়া হচ্ছে নাইটহুড উপাধি, যা যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানের প্রতীক। বিশ্ব ফুটবলের সেরা ফ্রি-কিকের জন্য় বিখ্যাত বেকহ্য়াম। ফুটবলে পায়ের জাদুতেই নয়। স্টাইল আইকনও বলা হয় তাঁকে। ১৯৯৯ সালে ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামকে বিয়ে করেছিলেন। এই দম্পতির চার সন্তান রয়েছে– ব্রুকলিন, রোমিও, ক্রুজ এবং হারপার সেভেন।

বেকহ্যাম ইংল্যান্ডের একমাত্র প্লেয়ার যে তিনটে বিশ্বকাপে গোল করেছে। ১৯৯৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ত্রিমুকুট জয়ী দলের সদস্য ছিলেন তিঁনি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতে ইংল্যান্ডের দল। ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচ খেলেন বেকহ্যাম। ৫৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিঁনি। ২০০৩ সালে ম্যান ইউ ছাড়ার পর রিয়াল মাদ্রিদ, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি, প্যারিস সা জাঁর হয়ে খেলেন এই তারকা।

আরও পড়ুন: Virat Kohli: চিকু থেকে ‘চেজ মাস্টার’ হয়ে ওঠার বিরাট গল্প
বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির যুগ্ম মালিক। ১৯৯৮ বিশ্বকাপে বিতর্কের মুখে পড়েন বেকহ্যাম। আর্জেন্টিনার দিয়েগো সিমিওনেকে লাথি মেরে মাঠ ছাড়ায় বিপদে পড়ে ইংল্যান্ড। ফ্রান্স বিশ্বকাপ থেকে থ্রি লায়ন্সের ছিটকে যাওয়ার জন্য অনেকেই তাঁকে দোষ দেয়। ২০২৩ সালে নেটফ্লিক্স ডকুমেন্টারি সিরিজে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন বেকহ্যাম। জুন মাসে রাজার জন্মদিনের সময় তাঁকে নাইটহুড দেওয়ার কথা ঘোষণা হয়। এদিন পেলেন সেই উপাধি। তাঁর পালকে যুক্ত হলো এক নতুন পালক (David Beckham)।


